শুধু বড় হলেই হবে না, কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু?

Published on:

Published on:

Recipe avoid these mistakes when grinding mustard seeds
Follow

বাংলাহান্ট ডেস্ক: মৎস্যপ্রেমী বাঙালির কাছে ইলিশ মানেই আবেগ। যে কোনও উৎসব অনুষ্ঠানে পাতে ইলিশ (Hilsa Fish) থাকলে মুখে হাসি ফুটে ওঠে ভোজনরসিকদের। এবার বাংলা নববর্ষের শুরুতেই বাজার ভরে গিয়েছে ইলিশে। তবে ইলিশ কেনা নিয়ে নানান জনের নানান রকম প্রশ্ন থাকে। পদ্মার ইলিশ কোনটা, কোন ইলিশে স্বাদ বেশি তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন।

সমুদ্র ও নদীর ইলিশের (Hilsa Fish) পার্থক্য কী?

সমুদ্র এবং নদীর ইলিশ দুটোই হয় টর্পেডো আকৃতির। তবে নদীর ইলিশ হয় একটু বেঁটেখাটো। অন্যদিকে সমুদ্রের ইলিশ হয় সরু এবং লম্বা আকারের। আবার নদীর ইলিশ হয় অনেকটা চকচকে এবং রূপোলি আঁশের। তবে সমুদ্রের ইলিশ তুলনায় অনেকটা কম উজ্জ্বল।

How much weight of hilsa fish is good

কোথায় মূল পার্থক্য: নদীর ইলিশ বিশেষত পদ্মা এবং মেঘনা অববাহিকার ইলিশের আকার হয় পটল আকৃতির। মাথা আর লেজ হয় সরু এবং পেট হয় মোটা। যদিও নদী এবং সমুদ্রের ইলিশের মূল পার্থক্য বোঝা যায় স্বাদে।

আরও পড়ুন : মিষ্টির বাজার আগুন, ১০ টাকার মিষ্টি বিকোচ্ছে ১৫ তে! বিপন্ন পয়লা বৈশাখের হালখাতা

কোন ইলিশের স্বাদ বেশি: উল্লেখ্য, ইলিশ (Hilsa Fish) আকারে যত বাড়ে, এর স্বাদও তত বেশি হয়। অর্থাৎ পাকা ইলিশের স্বাদ বেশি। বড় ইলিশ সাধারণত হয় আড়াই থেকে তিন কেজি ওজনের। তবে এক থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদই হয় সবথেকে বেশি।

আরও পড়ুন : আজ থেকেই শুরু জনগণনা, কীভাবে ডিজিটালি করবেন তথ্য জমা?

ইলিশ কেনার সময় মাথায় রাখতে হবে এই টিপসগুলি। এই বিষয়গুলি দেখেশুনে মাছ কিনলেই আর থাকবে না ঠকে যাওয়ার চান্স।