বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পরিবর্তনের পরেই চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)। এই বিশেষ প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ হাজার ৯৩০ টি হাসপাতালে পাওয়া যাচ্ছে এই পরিষেবা। হাসপাতালে ভর্তি হওয়ার পর আধার কার্ড দেখালে হাসপাতাল যাচাই করতে পারবে যে রোগী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য যোগ্য কিনা।
কারা পাবেন আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) সুবিধা
প্রশাসনিক সূত্রে খবর, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (SPHH), অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH), অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও পরিযায়ী শ্রমিক, গিগ কর্মী, পরিবহণ, পরিচ্ছন্নতা কর্মী, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সহ ৭০ বছর বা তার বয়সীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। অনলাইনে কীভাবে আবেদন করবেন কীভাবে?

কীভাবে আবেদন করবেন: অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সুবিধাভোগী পোর্টালে গিয়ে মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করুন। এবার রাজ্য হিসেবে নির্বাচন করুন পশ্চিমবঙ্গ। এরপর আধার, রেশন কার্ড বা সংশ্লিষ্ট ফ্যামিলি আইডি দিয়ে পরিবারের তথ্য খুঁজে দেখতে হবে।
আরও পড়ুন : ‘মুম্বইয়ের রাজা’ এবার কলকাতায়, শহরের সবথেকে বড় গণেশ প্রতিমার আরাধনায় বাংলাহান্ট
অফলাইনেও হবে আবেদন: নাম যদি তালিকায় থাকে তবে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আধার ওটিপি, বায়োমেট্রিক বা নির্ধারিত ডিজিটাল যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে হবে পরিচয় যাচাই। এরপর অনুমোদন মিললেই ডিজিটাল আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat Yojana) ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন : সর্ষের ঝাঁঝে-গন্ধেই খাওয়া হয়ে যাবে একথালা ভাত, লাউপাতায় মোড়া চিংড়ি পাতুরি রাঁধুন এভাবে
এছাড়া অফলাইনেও করা যাবে আবেদন। তার জন্য সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল বা অনুমোদিত বেসরকারি হাসপাতালের আয়ুষ্মান মিত্র হেল্পডেস্কে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় নথি দিয়ে সেখানে ই কেওয়াইসি এবং কার্ড সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।













