সারারাত এসি চললেও বিদ্যুতের বিল আসবে অর্ধেক, রিমোটে লুকিয়ে থাকা এই ‘ফিচার’ জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জ্বালাপোড়া গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের প্রায় সর্বত্রই তাপমাত্রা বাড়ছে। এল নিনোর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। এদিকে গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির (Air Conditioner) ব্যবহারও। গরম পড়তেই এসির বিক্রি বেড়েছে হু হু করে। প্রচণ্ড রোদে গরমে তেতেপুড়ে আসার পর এসির ঠাণ্ডা হাওয়া শরীর তো জুড়ায়, কিন্তু পকেটের চিন্তাও তো করতে হবে নাকি?

এসি (Air Conditioner) চললেও বিদ্যুতের বিল থাকবে নিয়ন্ত্রণে

বাড়িতে এসি তো লাগিয়ে নিয়েছেন। কিন্তু এসির সঙ্গে সঙ্গে আরও যে বিষয়টি সঙ্গী হয়ে আসে তার হল বিদ্যুতের বিলের চিন্তা। এসি চালালেই বাড়বে ইলেকট্রিক বিল, এমন ধারণা আছে সবারই। কথাটা ভুলও নয়। তবে চড়া বিল থেকে বাঁচার উপায়ও আছে। এসির রিমোটের মধ্যেই রয়েছে এমন কিছু ‘ট্রিকস’, যাতে বিদ্যুতের বিল আর মাত্রা ছাড়াবে না। কীভাবে এসি চালালে ঘর ঠাণ্ডা হবে আবার বিদ্যুতের বিলও বেশি বাড়বে না?

How to control electric bill while air conditioner is on

ব্যবহার করুন এই মোড: বর্তমানে বেশিরভাগ এয়ার কন্ডিশনারেই রয়েছে স্মার্ট মোড। এছাড়াও রয়েছে এনার্জি সেভিং ফিচার। ফলত এসির রিমোট দিয়ে বিদ্যুতের খরচ কমানো সম্ভব। এসির রিমোটে রয়েছে একটি ড্রাই মোড। বাতাসে আর্দ্রতা যখন বেশি থাকে, তখন এই মোডে এসি চালানো উচিত। এতে তাপমাত্রা হঠাৎ করে কমে যাওয়ার বদলে বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা টেনে নেওয়া হয়। এতে এসির কম্প্রেসারে চাপ কম পড়ে।

আরও পড়ুন : প্রথম ডিজিটাল জনগণনা, বাড়িতে বসেই করুন সেলফ এনুমারেশন, কী কী তথ্য লাগবে?

এসির সঙ্গে চলুক ফ্যান: প্রচণ্ড গরমে ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা করতে টার্বো মোড ব্যবহার করেন অনেকেই। তবে দ্রুত ঘর ঠাণ্ডা করতে গিয়ে কম্প্রেসারে বেশি চাপ পড়ে। স্বাভাবিক ভাবেই বিদ্যুৎ খরচ হয় এতে বেশি। অনেকে এসি (Air Conditioner) চালালে ফ্যানের স্পিড কমিয়ে রাখেন। এতে বিদ্যুৎ খরচ কম হয় বলে মনে করেন অনেকে। আদতে কিন্তু সেটা নয়। ফ্যানে এমনিতেই বিদ্যুৎ খরচ কম হয়। এসি চালিয়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে রাখলে ঘর দ্রুত ঠাণ্ডা হয়। এতে এসিও কম সময় চালাতে হয়।

আরও পড়ুন : প্রথম দিনেই বড় সাফল্য, সোমবার কতজন মহিলা করলেন বিনেপয়সার বাস সফর?

এসি চালালে দরজা জানালা ভালো করে বন্ধ রাখা উচিত। অনেকক্ষণ ধরে এসি চললে তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রিতে রাখা উচিত। এতে ঘর ঠাণ্ডা থাকবে, বিদ্যুৎ খরচও কম হবে।