বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর আবারও জনগণনা (Census 2027) হচ্ছে দেশে। শেষবার ২০১১ সালে জনগণনা হয়েছিল ভারতে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ১ লা অগাস্ট থেকে জনগণনার প্রক্রিয়া শুরু হবে বাংলায়। এই প্রথম ডিজিটাল জনগণনা হবে দেশে। ১৫ অগাস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশনের সুযোগ। অর্থাৎ নিজেরাই তথ্য আপলোড করা যাবে জনগণনার জন্য।
শুরু হতে চলেছে ভারতের জনগণনা (Census 2027)
এবারের জনগণনা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল পদ্ধতিতে নাগরিকরা অনলাইনে বাড়িতে বসেও তথ্য জমা করতে পারবেন। একটি স্ব নিবন্ধন পোর্টাল তৈরি করা হয়েছে। ১৬ টি ভাষা থাকছে এই পোর্টালে। কীভাবে সেলফ এনুমারেশন করা যাবে? জেনে রাখুন পদ্ধতি।

সেলফ এনুমারেশনের পদ্ধতি: প্রথমেই যেতে হবে www.westbengal.census. gov.in পোর্টালে। মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেখানে। পরিবারের গৃহকর্তার নাম, সদস্য সংখ্যা, তাদের বয়স, লিঙ্গ, বৈবাহিক স্টেটাস, আধার সহ অন্যান্য পরিচয় পত্রের তথ্য দিতে হবে। বাড়ির বিস্তারিত বিবরণ দিতে হবে। সমস্ত নথি দেওয়ার পর ফর্ম সাবমিট করতে হবে। এরপর অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নম্বরটি যত্ন করে রেখে দিতে হবে।
আরও পড়ুন : ‘ডিম হামলা’র পরেই নিরাপত্তায় বদল, এক্স ক্যাটেগরির নিরাপত্তা অভিষেককে, এর অর্থ কী জানেন?
কী কী তথ্য প্রয়োজন: একগুচ্ছ তথ্য প্রয়োজন হবে জনগণনায় (Census 2027)। বাড়ির নম্বর, পরিবার প্রধানের নাম, লিঙ্গ, কাস্ট, বাড়ির মালিকানা কার নামে, মেঝে, দেওয়াল, ছাদের নির্মাণ সামগ্রী, বাড়ির ব্যবহার, মোট ঘরের সংখ্যা, পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, শৌচাগার আছে কিনা, শৌচাগারের ধরণ, স্নানঘরের সুবিধা, পানীয় জলের মূল উৎস, প্রাপ্যতা, আলোর মূল উৎস, জল নিষ্কাশন ব্যবস্থা, রান্নাঘর ও গ্যাস সংযোগ, রান্নার মূল জ্বালানির মতো তথ্য লাগবে।
আরও পড়ুন : ওয়েটিং লিস্টে বড়সড় বদল, কনফার্ম টিকিট পাওয়া এবার আরও সহজ
এছাড়াও টেলিভিশন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ইন্টারনেট, ফোনের সংখ্যা, দু চাকা, চার চাকা গাড়ি, মোবাইল নম্বর, পরিবারের প্রধান খাদ্যশস্যের মতো তথ্য জানতে চাওয়া হবে সেনসাসে। সেলফ এনুমারেশন করা থাকলে সরকারি প্রতিনিধিকে শুধু আইডি দিলেই সমস্ত নথি পেয়ে যাবেন তিনি। তবে আধার বা ভোটার কার্ড চাইতে পারেন প্রতিনিধি।













