বাংলাহান্ট ডেস্ক : সর্বভূক বাঙালির কাছে সি ফুড বেশ জনপ্রিয়। মাছ, মাংস, ডিম ছাড়াও সি ফুড অনেকের কাছেই খুব প্রিয়। এর মধ্যে অন্যতম কাঁকড়া (Recipe)। তবে এই পদটি মূলত রেস্তোরাঁতে গিয়েই খান অনেকে। বাড়িতে কাঁকড়া রান্না অনেকের কাছেই ঝামেলার বিষয়।
কাঁকড়া কষার সহজ রেসিপি (Recipe)
কাঁকড়া রান্না একটু কঠিন হলেও স্বাদের সঙ্গে তো আর কম্প্রোমাইজ করা যায় না। তাই চাইলে বাড়িতেই সহজ রেসিপি মেনে বানিয়ে ফেলতে পারেন কাঁকড়া কষা। কীভাবে বানাবেন, রইল রেসিপি-

কাঁকড়া কষার উপকরণ:
মাঝারি কাঁকড়া- ২ টি
আদা রসুন কাঁচালঙ্কা বাটা- ২ টেবিল চামচ
টমেটো বাটা- ১ টি
পেঁয়াজ বাটা- ১ টি
গোটা গরম মশলা- আধ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
শুকনো লঙ্কা- ১ টি
লঙ্কা গুঁড়ো
জিরে গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
ধনেপাতা
আরও পড়ুন : UPSC-র জন্য অবলীলায় ছেড়েছেন মোটা বেতনের চাকরি! বিনা কোচিংয়ে IAS হয়ে নজির প্রেম প্রকাশের
কাঁকড়া কষার প্রণালী: কাঁকড়া ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে কাঁকড়া গুলো (Recipe) এপিঠ ওপিঠ করে ভেজে নিন। ভাজা কাঁকড়া তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিন গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। দিয়ে দিন পেঁয়াজ বাটা।
আরও পড়ুন : উপচে পড়ছে হিমঘর, রেলে ভিন রাজ্যে আলু পাঠালেই সরকারি ভর্তুকির ঘোষণা
সামান্য নেড়েচেড়ে তাতে রসুন বাটা, টমেটো বাটা আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষে গেলে ওর মধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। আরও কিছুক্ষণ কষিয়ে ভাজা কাঁকড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিন। তেল বেরিয়ে এলে সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন কাঁকড়া কষা।













