প্রেশার কুকারে সিটি দিলেই বেরিয়ে আসে ডালের ফেনা? ঝামেলা এড়াতে জেনে রাখুন এই টিপস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ডাল তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের দ্বারস্থ তো হতেই হয়। আবার অড়হড় এর মতো ডাল সেদ্ধ করার জন্য প্রেশার কুকার (Pressure Cooker) লাগেই। কিন্তু প্রেশার কুকারে সিটি পড়লেই গলগলিয়ে বেরিয়ে আসে ডালের ফেনা, যা চারদিকে ছড়িয়ে পড়ে রান্নাঘর নোংরা হয়। আবার গ্যাস পরিস্কার ঝামেলায় পড়তে হয়। কিন্তু এর থেকে বাঁচার উপায় কী?

প্রেশার কুকারে (Pressure Cooker) বেরিয়ে আসে ডালের ফেনা

ডালের স্টার্চ আর প্রোটিন গরম জলের সঙ্গে মিশে তৈরি করে ফেনা কুকারের সিটি পড়লেই বাষ্পের চাপে উঠে এসে হুইসলের মুখ দিয়ে বেরিয়ে পড়ে। তবে খুব সহজেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করার সময় ডালের ফেনা যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন সেখানে একটি ছোট বাটি বসিয়ে দিন। এই বাটিটি কাজ করে স্পেস ডিভাইডার হিসেবে, যা বু্দবুদগুলিকে মাঝপথেই ভেঙে দিয়ে ফেনার উচ্চতা কমিয়ে দেয়।

How to stop pressure cooker from overflowing

ডালে মেশান ঘি: প্রেশার কুকারে ডাল রান্নার সময় এক তেল বা ঘি মিশিয়ে দিন। তেল বা ঘি ডালের ফেনাকে ভেঙে দেয় এবং বড় বুদবুদ তৈরি হতেও বাধা দেয়। ডাল রান্না করার আগে ভালো করে ধুয়ে অন্তত আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। জল শুষে নিয়ে ডালের দানা নরম হয়ে থাকে। ফলে কুকারে দিলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে কুকারের ভেতর অতিরিক্ত বাষ্পের চাপ তৈরি হওয়ার সুযোগই পায় না, ফলত স্টার্চের ফেনা উথলে ওঠে না।

আরও পড়ুন : মোদীর হাত ধরেই ‘জাতে ওঠা’, যোগ দিবসে প্রধানমন্ত্রীর মেনুতে আবার সেই ‘ঝালমুড়ি’!

জলের মাপ ঠিক রাখুন: প্রেশার কুকারে ডাল করার সময় কখনোই কানায় কানায় ভর্তি করে জল দেবেন না। জল সহ সমস্ত উপাদান মিলিয়ে প্রেশার কুকারের (Pressure Cooker) মোট আয়তনের অর্ধেকের বেশি যেন কখনোই ভর্তি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথম সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে। বেশি আঁচে একটানা রান্না করলে কুকারের ভেতরে চাপ এবং ফেনা দুটোই প্রচুর বেড়ে যায়। এতে জল ছিটকে বাইরে বেরিয়ে আসে।

আরও পড়ুন : যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘অবনতি’, বিশ্বের সেরাদের তালিকায় বাংলার ‘এই’ প্রতিষ্ঠান

রান্না বসানোর আগে প্রেশার কুকারের হুইসলের চারপাশে একটি জলে ভেজানো টিস্যু পেপার পেঁচিয়ে দিন। ফেনা বাইরে বেরিয়ে এলেও ভেজা টিস্যু তা শুষে নেবে। ফলে কুকারের গা নোংরা হবে না। প্রেশার কুকারের হুইসল ও প্রেশার ভালভ নিয়মিত পরিস্কার রাখা জরুরি। এতে প্রেশার কুকারের ভেতরে তৈরি হওয়া বাষ্প ঠিকভাবে বাইরে বেরোতে পারে। এই টিপসগুলি মেনে রান্না করলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।