একদম সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী বলছে এশিয়ান গেমসের শিডিউল?

Published on:

Published on:

How will IND vs PAK face off in the Asian Games?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য ফের বড় খবর! এবার ২০২৬ সালের এশিয়ান গেমসে ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (IND vs PAK)। যেখানে গোল্ড মেডেল অর্জনের জন্য লড়াই করবে দুই দলই। তবে, এই ম্যাচগুলির শিডিউল বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টগুলির (Tournament) থেকে কিছুটা ভিন্ন। সবকিছু প্রত্যাশা অনুযায়ী চললে সরাসরি সোনা জেতার জন্যই ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তা না হলে এশিয়া গেমসে (Asian Games) ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না।

একদম সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND vs PAK)?

জানিয়ে রাখি যে, ২০২৬-এর এশিয়ান গেমস জাপানের নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সম্পন্ন হবে। এই গেমসে টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, ক্রিকেট ম্যাচ শুরু হবে ১৭ সেপ্টেম্বর এবং চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রথমে ৮ টি দল নিয়ে মহিলাদের ক্রিকেট ম্যাচ শুরু হবে। এরপর ১০ টি দল নিয়ে পুরুষদের ক্রিকেট ম্যাচ সম্পন্ন হবে। উভয় ক্ষেত্রেই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে প্রবেশাধিকার পেয়েছে। আর বাকি দলগুলিকে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে।

How will IND vs PAK face off in the Asian Games?

এবার এশিয়ান গেমসের ক্রিকেট সূচির কথায় আসা যাক। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি, কারণ, উভয় পর্বের জন্য যোগ্যতা অর্জনকারী দলগুলি এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু কোয়ার্টার-ফাইনাল পর্যায় থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত ম্যাচগুলি থেকে এটা স্পষ্ট যে, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও ম্যাচ হয়, তবে তা কেবল পদকের জন্যই হবে। নাহলে দল দু’টির মধ্যে কোনও লড়াই হবে না।

আরও পড়ুন: ইলেকট্রনিক্স সেক্টরে ভারতের দাপট! ১১ বছরে ১১ গুণ বৃদ্ধি, মোবাইল উৎপাদনেও দুর্ধর্ষ রেকর্ড

উল্লেখ্য যে, এশিয়ান গেমসে ভারতকে কোয়ার্টার ফাইনাল ১-এ এবং পাকিস্তানকে কোয়ার্টার ফাইনাল ২-এ রাখা হয়েছে। যদি উভয় দলই নিজ নিজ ম্যাচে জয়লাভ করে, তবে তারা সেমিফাইনালে উঠবে। তবে, সেমিফাইনালেও তারা একে অপরের মুখোমুখি হবে না। কারণ ভারত খেলবে কোয়ার্টার ফাইনাল ৩-এর বিজয়ীর সঙ্গে এবং পাকিস্তান খেলবে কোয়ার্টার ফাইনাল ৪-এর বিজয়ীর বিরুদ্ধে। এখন যদি উভয় দলই নিজ নিজ সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করে, তাহলে ফাইনালে সোনা জয়ের জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা হবে।

আরও পড়ুন: ১৮,২৬৮ কোটি টাকার ডিল! মুকেশ আম্বানির এই সংস্থাটি কিনতে চলেছে ব্যাঙ্ক অফ আমেরিকা

যদি উভয় দলই নিজ নিজ সেমিফাইনালে হেরে যায়, তবে তারা তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে, যদি কোনও একটি দল কোয়ার্টার-ফাইনালে হেরে যায় অথবা উভয় দলই কোয়ার্টার-ফাইনালে হেরে যায়, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার কোনও সম্ভাবনা থাকবে না। একইভাবে, যদি একটি দল ফাইনালে পৌঁছয় এবং অন্যটি সেমিফাইনালে হেরে যায়, তাহলেও কোনো ভারত-পাকিস্তান ম্যাচ হবে না। পুরুষ ও মহিলা উভয় ইভেন্টেই সমীকরণ একই রকম। তবে, ভারত ও পাকিস্তান লড়াই চাক্ষুষ করার জন্য যাতে এই দুই দলই ফাইনালে পৌঁছতে পারে সেই প্রার্থনাই করবেন ক্রিকেট অনুরাগীরা।