বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI-এর সর্বশেষ তথ্য অনুসারে, গত ১৯ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৯৬৩ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬৭২.৫৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৯.৯৮৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৬৭১.৬২৫ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। অর্থাৎ, নতুন পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আবারও বৃদ্ধি পেয়েছে।
ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) বিপুল বৃদ্ধি:
তবে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের বৃহত্তম উপাদান, বৈদেশিক মুদ্রা সম্পদ তথা ফরেন কারেন্সি অ্যাসেটস এই সময়ে ৩.০৭২ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫৪১.২১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। RBI জানিয়েছে যে, ইউরো থেকে শুরু করে পাউন্ড এবং ইয়েনের মতো বিভিন্ন বৈদেশিক মুদ্রার মূল্যের উত্থান-পতনের কারণে বৈদেশিক মুদ্রা সম্পদের ডলার মূল্য প্রভাবিত হয়। সুতরাং, এই সম্পদগুলির পরিবর্তন শুধুমাত্র ডলার ক্রয় বা বিক্রয়ের কারণে হয় না।

এদিকে, সংশ্লিষ্ট সপ্তাহে সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গেছে গোল্ড রিজার্ভে। দেশের গোল্ড রিজার্ভের মূল্য ৪.১১০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৭.৯৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বৃদ্ধিই ছিল মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বাড়ি! নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান
অন্যদিকে, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR-এর মূল্য ৫২ মিলিয়ন ডলার কমে ১৮.৬৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। RBI-এর তথ্য অনুযায়ী, স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) ৫২ মিলিয়ন ডলার কমে ১৮.৬৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: জমে উঠেছে লড়াই! বিশ্বকাপের নকআউটে প্রথম এশীয় দল হিসাবে পৌঁছল জাপান, খেলবে ব্রাজিলের বিরুদ্ধে
কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে তথা IMF-এ ভারতের সংরক্ষিত তহবিল ২২ মিলিয়ন ডলার কমে ৪.৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।













