ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বাড়ি! নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

Published on:

Published on:

Wife and children of Argentine footballer missing in Venezuela Earthquake.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে (Venezuela Earthquake) রীতিমতো বিধ্বস্ত হয়েছে গোটা দেশ। এদিকে, এই প্রাকৃতিক বিপর্যয়ে অভিজ্ঞ আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেজোর জীবনেও ঝড় তুলেছে। যা এখন গোটা ক্রিড়া বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মূলত, ৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ট্রেজো, কোপা ভেনেজুয়েলা টুর্নামেন্টের প্রস্তুতি নিতে তাঁর দলের সঙ্গে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ছিলেন। ভূমিকম্পের পরেই তিনি জানতে পারেন যে তাঁর স্ত্রী ও দুই সন্তান যে বহুতল ভবনটিতে ছিলেন সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের (Venezuela Earthquake) পর লুকাস ট্রেহোর স্ত্রী-সন্তান নিখোঁজ:

গত ২৪ জুন, ২০২৬ তারিখে, ভেনেজুয়েলা পরপর ২ টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রথমটি ছিল ৭.২ মাত্রার ভূমিকম্প এবং পরিস্থিতি সামলে ওঠার আগেই, ৭.৫ মাত্রার আরও মারাত্মক ভূমিকম্পটি আঘাত হানে।

Wife and children of Argentine footballer missing in Venezuela Earthquake.

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, লা গুয়াইরায় অবস্থিত লুকাস ট্রেজোর বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ধসে পড়ে। মূলত আর্জেন্টিনার কর্ডোবার বাসিন্দা লুকাস ট্রেহো ফুটবল মাঠে তাঁর শক্তিশালী জন্য পারফরম্যান্সের জন্য ‘দ্য জেনারেল’ নামে পরিচিত। এই মর্মান্তিক ঘটনা তাঁকে বিধ্বস্ত করে দিয়েছে।

আরও পড়ুন: জমে উঠেছে লড়াই! বিশ্বকাপের নকআউটে প্রথম এশীয় দল হিসাবে পৌঁছল জাপান, খেলবে ব্রাজিলের বিরুদ্ধে

প্রসঙ্গত উল্লেখ্য যে, পরিবারের কোনও খবর না পেয়ে তিনি ইনস্টাগ্রামে একটি আবেগঘন ও হতাশাজনক পোস্ট দেন। লুকাস অশ্রুসিক্ত চোখে বিশ্বজুড়ে ভক্তদের কাছে আকুতি জানিয়ে জানতে চান, লা গুয়াইরার ধ্বংসস্তূপের কাছে কেউ থাকলে যেন তাঁকে জানান তাঁর স্ত্রী ইয়ানিনা মারানিল্লা, ছেলে অ্যারন এবং মেয়ে আইনোহা নিরাপদে আছেন কি না। এই পোস্টটি আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার ক্রীড়া জগতে দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: আর্দ্রতা থেকে তৈরি হবে বিদ্যুৎ! ব্যাটারি ছাড়াই চলবে স্মার্টওয়াচ-ইয়ারবাড, প্রস্তুত অভিনব জেনারেটর

লুকাস ট্রেজো কে: ৩৮ বছর বয়সী লুকাস ট্রেজো ভেনেজুয়েলার সেগুন্দা ডিভিশন ক্লাব মারিতিমোর হয়ে ডিফেন্ডার হিসাবে খেলেন। তিনি ভেনেজুয়েলার ফুটবল ক্লাব মোনাগাস স্পোর্ট ক্লাবেরও সদস্য ছিলেন। এর আগে লুকাস ট্রেজো ইউরোপ থেকে শুরু করে কলম্বিয়া, আমেরিকা, পেরু এবং মেক্সিকোর ক্লাবগুলির হয়েও খেলেছেন। এমতাবস্থায়, এই চাঞ্চল্যকর বিষয় সামনে আসার পর সমগ্র বিশ্বজুড়েই তাঁর অনুরাগীর তাঁকে সাহস জোগাচ্ছেন।