এই কাজ না করা থাকলে আটকে যাবে PM Kisan-এর পরবর্তী কিস্তি, সময় থাকতে সেরে ফেলুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের বিভিন্ন আর্থিক লাভজনক প্রকল্পের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প (PM Kisan Yojana)। দেশের কৃষক বন্ধুদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয় কৃষক পরিবারগুলিকে। গত ১৩ মার্চ এই প্রকল্পের ২২ তম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, আগামী জুন মাসে জারি করা হতে পারে ২৩ তম কিস্তির টাকা।

ঢুকতে পারে পিএম কিষানের (PM Kisan Yojana) পরবর্তী কিস্তির টাকা

তিনটি কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা দেওয়া হয়ে থাকে পিএম কিষাণ যোজনায়। তবে eKYC যদি করা না থাকে তবে আটকে যেতে পারে কিষাণ যোজনার টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য eKYC বাধ্যতামূলক করেছে সরকার। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কীভাবে করতে হবে eKYC?

If you don't do this pm kisan yojana money will stop

কীভাবে অনলাইনে করবেন eKYC: eKYC করার জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেও তা করা সম্ভব। মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে eKYC করা সম্ভব। এর জন্য প্রথমে পিএম কিষাণ (PM Kisan Yojana) এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। এরপর eKYC অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর দিলে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করলেই eKYC সম্পূর্ণ হবে।

আরও পড়ুন : প্রথম দিনেই বড় সাফল্য, সোমবার কতজন মহিলা করলেন বিনেপয়সার বাস সফর?

অফলাইনে কীভাবে করবেন: যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত নেই তারা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা স্টেট সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক eKYC করাতে পারবেন। সঙ্গে রাখতে হবে আধার কার্ড। বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ হলে eKYC রেকর্ড হয়ে যাবে।

আরও পড়ুন : সারারাত এসি চললেও বিদ্যুতের বিল আসবে অর্ধেক, রিমোটে লুকিয়ে থাকা এই ‘ফিচার’ জানেন?

যেহেতু পিএম কিষাণ যোজনায় eKYC বাধ্যতামূলক, তাই যাদের এটা করা নেই তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই eKYC, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং মোবাইল নম্বরের তথ্য ঠিক আছে কিনা তা দেখে নেওয়া জরুরি।