বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Scheme) নিয়ে কিছুদিন আগেই নয়া নির্দেশকা জারি করেছে অর্থ দপ্তর। ডিএ, পে কমিশন সহ একাধিক বিষয় নিয়ে চিন্তার মাঝে সামান্য স্বস্তিতে সরকারি কর্মী ও পেনশনাররা। আগামীকালই রয়েছে শেষ তারিখ। কী বলা হয়েছে সরকারি (Government of West Bengal) নির্দেশিকায়? জেনে নিন।
স্বাস্থ্য প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশিকা | Government of West Bengal
সম্প্রতি সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্যে গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অর্থ দপ্তরের মেডিক্যাল সেল তরফে বলা হয়েছে যে, কর্মচারী ও পেনশনভোগী কর্মী যারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS-এর অধীনে নিজেদের নাম নথিভুক্তকরণ বা ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি, তাদের জন্য সময়সীমা ফের বাড়ানো হয়েছে।
এর আগে এই প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ছিল গত ৩১শে অক্টোবর, ২০২৫। কিন্তু এখনও বেশ কিছু কর্মী ও পেনশনভোগী এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছেন বলে খবর। তাই তাদের সমস্যার কথা মাথায় রেখে এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি বলছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) কর্মচারী এবং পেনশনভোগীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে ৩১শে অক্টোবর থেকে বাড়িয়ে ৩১শে জানুয়ারি, ২০২৬ করা হয়েছে।
যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাদের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি হয়েছে। যারা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছেন নয়া নির্দেশিকায়। রাজ্য সরকারের বর্তমান স্থায়ী কর্মচারীরা, পেনশনভোগীগণ, ফ্যামিলি পেনশনার, রাজ্যে কর্মরত সর্বভারতীয় সেবার আধিকারিক ও তাদের পেনশনভোগীরা এর সুবিধা পাবেন।

আরও পড়ুন: ‘এটা কীভাবে সম্ভব?’ পাঁচ বিচারপতির বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চে আসায় তাজ্জব প্রধান বিচারপতি
সঠিক সময়ে নিজেদের নাম নথিভুক্তিকরণ ও তথ্য আপডেট করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। কর্মচারীরা অবিলম্বে তাদের অফিসের ডিডিও বা হেড অফ অফিসের সাথে যোগাযোগ করে তথ্য আপডেট করে নিতে পারবেন।












