রোহিত-বিরাট থাকলেই লাফিয়ে বাড়ে ব্যবসা! ভারতের সঙ্গে ODI ম্যাচ বৃদ্ধির পরিকল্পনা নিউজিল্যান্ডের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপের পর, টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় লক্ষ্য হবে আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ODI বিশ্বকাপ। টিম ইন্ডিয়া চলতি বছরের IPL-এর পর ওই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবে। ভারতীয় দল প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে একটি ODI সিরিজ খেলবে। পাশাপাশি, টিম ইন্ডিয়া অক্টোবর-নভেম্বরে ২ টি টেস্ট, ৩ টি ODI এবং ৫ টি T20 সিরিজের জন্য নিউজিল্যান্ডে (IND vs NZ) সফর করবে। তবে, এই সিরিজেই একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে।

রোহিত এবং বিরাটের কারণে নিউজিল্যান্ড সফরের (IND vs NZ) শিডিউলে পরিবর্তন হতে পারে:

রিপোর্ট অনুসারে, নিউজিল্যান্ড ক্রিকেট ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছে। যেখানে বলা হয়েছে, ভারতের নিউজিল্যান্ডের মাল্টি-ফরম্যাট সফরের সময় ODI সিরিজ ৩ থেকে ৫ টি ম্যাচে বাড়ানোর বিষয়ে অনুরোধে জানানো হয়েছে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে ভারতের নিউজিল্যান্ড সফরের সময়ে ODI সিরিজে ম্যাচ বাড়ানোর জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এহেন প্রস্তাবের নেপথ্যে মূল কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ODI ম্যাচে অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে।

IND vs NZ series may change schedule due to Rohit-Virat.

৫ ম্যাচের সিরিজ থেকে নিউজিল্যান্ড উপকৃত হবে: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে নির্ধারিত এই সফরটি ৬ বছরের মধ্যে ভারতের প্রথম মাল্টি-ফরম্যাট নিউজিল্যান্ড সফর হিসেবে বিবেচিত হবে। এদিকে, বর্তমানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের হয়ে শুধুমাত্র ODI ম্যাচ খেলেন। তাই, ODI সিরিজে ম্যাচ বৃদ্ধি পেলে তাঁরা এই বড় সিরিজে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন। এই দুই অভিজ্ঞ খেলোয়াড় দলের মেরুদণ্ড এবং ২০২৭ সালের ODI বিশ্বকাপেও তাঁরা খেলতে পারেন। একই সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট এটাও জানে যে এই দুই কিংবদন্তির খেলার ফলে ব্রডকাস্টার্স এবং স্টেক হোল্ডার্স উপকৃত হবেন।

আরও পড়ুন: বড় ঘোষণা RCB-র! চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে এতগুলি ম্যাচ

অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে নিউজিল্যান্ড মূলত বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই প্রস্তাব দিয়েছে। কোহলি এবং রোহিতের উপস্থিতি ODI ম্যাচের প্রতি ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে ব্রডকাস্টার্স এবং স্টেক হোল্ডার্সের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে মাথায় হাত আম্বানি-আদানির! লাফিয়ে কমল মোট সম্পদের পরিমাণ

এমতাবস্থায়, এই দুই তারকার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে, নিউজিল্যান্ডে, আরও ODI ম্যাচ হলে সেখান থেকে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এটাও মনে করা হচ্ছে যে এই সফর কোহলি এবং রোহিতের নিউজিল্যান্ডের শেষ সফর হতে পারে। যা ওই ম্যাচগুলির গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।