বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর এশিয়ান গেমসে টিম ইন্ডিয়া (India National Cricket Team) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। মূলত, জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট টুর্নামেন্টে ভারত (Team India) ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভেস্তে গিয়েছে। এদিকে, ম্যাচটি বাতিল হওয়ায় টিম ইন্ডিয়া সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। পাকিস্তানের পর ভারত দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।
এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া (India National Cricket Team):
কেন বাতিল ভারত-আফগানিস্তান ম্যাচ: জানিয়ে রাখি যে, ভারত ও আফগানিস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাতিল করার সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বৃষ্টি। মূলত, ভেজা আউটফিল্ডের কারণেই ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে, ভারত-আফগানিস্তান ম্যাচটি বাতিল করার সময় বৃষ্টি থেমে গেলেও তবে, মাঠের বাইরের অংশ এতটাই ভেজা ছিল যে ম্যাচটি খেলা কঠিন ছিল। তাই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
🚨 Match Abandoned 🚨
The #INDvAFG Asian Games 2026 Quarter-Final has been called off due to rain.
#TeamIndia advance to the semi-final by virtue of higher seeding.
#AsianGames
— BCCI (@BCCI) September 28, 2026
কীভাবে সেমিফাইনালে পৌঁছল ভারত: এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল কীভাবে নির্ধারিত হয়েছিল? বা টিম ইন্ডিয়াকে কেন সেমিফাইনালে টিকিট দেওয়া হল? এর নেপথ্যে কারণ হল ভারত ও আফগানিস্তানের ICC T20 র্যাঙ্কিং। বর্তমানে ICC T20 র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়া আফগানিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া সেখানে রয়েছে প্রথম স্থানে। অপরদিকে, আফগানিস্তানের অবস্থান দশম। এই কারণেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং আফগানিস্তান ছিটকে গিয়েছে।
আরও পড়ুন: অনবদ্য ফ্রি কিকে অবিশ্বাস্য গোল! ফের মেসি ম্যাজিকে মুগ্ধ গোটা বিশ্ব, রয়েছেন দুরন্ত ফর্মে
ভারতের আগে পাকিস্তানের ম্যাচটিও বাতিল হয়: জানিয়ে রাখি যে, ভারতের আগে হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের কোয়ার্টার ফাইনালও বাতিল করা হয়েছিল। বৃষ্টির কারণে পাকিস্তান-হংকং ম্যাচটি বাতিল হয়ে যায়।
যেখানেও পাকিস্তান ভালো র্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে সেমিফাইনালে খেলার টিকিট পায়।
আরও পড়ুন: ভারতের কাছ থেকে অত্যাধুনিক ‘দিব্যাস্ত্র’ ড্রোন কিনতে পারে আর্মেনিয়া! চিন্তায় ঘুম উড়ল আরেক দেশের
উঠছে প্রশ্ন: জাপানের আইচি নাগোয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বড় প্রশ্ন হল, সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন হবে কি না। দর্শকরা কী আদৌ ক্রিকেটের কিছু অ্যাকশন দেখতে পাবেন, নাকি বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে থাকবে? প্রশ্নটি সেই দলগুলির স্বার্থের সঙ্গেও জড়িত, যারা শুধুমাত্র নিম্ন র্যাঙ্কিংয়ের কারণে কোনও ম্যাচ না খেলেই বাদ পড়ে যাচ্ছে।













