বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। অধিনায়ক ছাড়াও এই সিরিজে আবারও সবার নজর থাকবে ভারতীয় দলের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) পারফরম্যান্সের ওপর। যেহেতু কোহলি ও রোহিত এখন ভারতের হয়ে কেবল ওডিআই ফরম্যাটেই খেলেন, তাই আগামী বিশ্বকাপের আগে এই সিরিজটি তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের আগে, ২০২৬ সালে ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার দিকে তাকালে দেখা যায় যে, ভারতীয় অধিনায়ক শুভমন গিল সেই তালিকার শীর্ষে রয়েছেন। ২০২৬ সালে এখন পর্যন্ত শুভমান গিল ৯টি ওডিআই ম্যাচ খেলে ৫৬১ রান করেছেন যার মধ্যে একটি শতরানও সামিল রয়েছে।

কিন্তু ওডিআইতে শুভমান গিলের ওপেনিং পার্টনার ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে এই তালিকায় শীর্ষ ১০-এর বাইরে অবস্থান করছেন। ৯ ম্যাচে ৩৭৯ রান নিয়ে রোহিত শর্মা ১১তম স্থানে রয়েছেন। চলতি বছরে ওডিআই ফরম্যাটে খুব ভালো ছন্দে নেই রোহিত। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান ছাড়া আর মনে রাখার মতো উল্লেখযোগ্য কোনও ইনিংস খেলেননি তিনি।
আরও পড়ুন:বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
আর ওডিআই ফরম্যাটের সর্বকালের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি এই তালিকায় দশম স্থানে রয়েছেন। তার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন এই প্রজন্মের ফ্যাব ফোর ক্লাবের আর এক সদস্য ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তিনি এই তালিকার দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছেন। চলতি বছরে ৭টি ম্যাচে একটি শতরান সহ ৫৪০ রান করেছেন ইংল্যান্ড তারকা।
আরও পড়ুন: ভারত মাঠে নামার আগে রোহিত, কোহলিকে নিয়ে বিস্ফোরক গম্ভীর! করলেন মারাত্মক মন্তব্য
অনেকেই মনে করছেন যে চলতি বছরে চোটের কারণে আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনুপস্থিত না থাকতে হলে তিনি এই তালিকার একদম ওপরের দিকেই থাকতেন। ৬ ম্যাচে ৩৮৪ রান নিয়ে বিরাট কোহলি আছেন এইমুহূর্তে আছেন দশম স্থানে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে আসবেন এমনটাই বিশ্বাস ভক্তদের।













