৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে হারলেও লড়াই করেছে ভারত! রইলো ব্রাজিল ম্যাচে ব্লু টাইগার্সদের ইতিবাচক দিক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে (India vs Brazil) এদিন সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে মুখোমূখি হয়েছিল ফিফা ক্রমতালিকায় ১৩৭ র‍্যাঙ্কিংয়ে থাকা ভারত। ম্যাচের ফলাফল যে কী হবে সেটা আগে থেকে সবারই জানা ছিল। কিন্তু ব্রাজিলের (Brazil) কাছে ৪-০ গোলে হারার পরও ভারতীয় ফুটবল (Indian Football Team) দল ৩ রা অক্টোবর কলকাতায় যে পরিমাণ অর্গানাইজড আর সাহসী ফুটবল খেলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে!

এদিন ভারতীয় দলের খেলা দেখে বোঝার এই দলটাই যে কয়েক মাস আগে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমনকি দুর্বল বাংলাদেশের কাছেও হারতে হয়েছিল তাদের। মাঠে তাদের খেলা দেখে তাদের একেবারে ফুটবল বিশ্বের তলার সারিতে অবস্থানকারী কোনও দেশ মনে হয়নি। ডিফেন্স ও গোলকিপিংয়ে সামান্য কিছু ব্লান্ডার বাদে ভারত ছিল যথেষ্ট সলিড। আর সেই ভুলগুলোর থেকেই পুরোমাত্রায় ফায়দা তুলেছে ব্রাজিল।

তবে ভারতের জমাট ডিফেন্সের সামনে আজ রীতিমতো পকেটবন্দি ছিলো মহাতারকা ভিনিসিয়স জুনিয়র। ম্যাচে তার পারফরম্যান্স এতটাই ছন্নছাড়া ছিল যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিনির ইলুমিনাটি ক্লোন এর সেই হাস্যকর গুজবটাকেই আজ সত্যি বলে মনে হচ্ছিল! নামী-দামী তারকাদের মধ্যে বাকিরা নিজেদের সুনাম বজায় রাখলেও গোটা প্রথমার্ধে একবার গুরপ্রীতের পরীক্ষা নেওয়া ছাড়া মনে রাখার মতো কিছু করেননি ভিনিসিয়স।

আরও পড়ুন: “ওদের সবসময়ই হারাচ্ছি!”, এশিয়াডে সোনা জয়ের দিনে ফের পাকিস্তানকে ঠুকে মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের

অন্যদিকে কাউন্টার অ্যাটাকে ভারতের দুই ফরোয়ার্ড মনবীর সিং আর রায়ান উইলিয়ামস বেশ দারুণ কিছু দারুণ সুযোগ তৈরি করেছিলেন। ডগলাস ঠিক সময়ে ব্লক না করলে রায়ানের শট থেকে তো ভারত আজ একটা গোল পেয়েই যেত। দ্বিতীয়ার্ধেও একটা সুযোগ পেয়ে সরাসরি গোলরক্ষকের দস্তানায় বল জমা করেন রায়ান। মনবীরও ব্রাজিলের দুই সেন্টার ব্যাকের ওপর চাপ তৈরি করেছিলেন বারবার, কিন্তু কাজের কাজ হয়নি।

আরও পড়ুন: ১০,০০০-এর ক্লাবে ঢুকলেন রাহুল! ধোনিকে টপকে গেলেন ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ

এদিন ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ৬টি কর্নার আর ৩টি অন-টার্গেট শট নিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে খাতায়-কলমে ব্যবধান কয়েকশো যোজনের হলেও সেই পরাশক্তির সামনেও তারা অন্তত কাপুরুষোচিত, রক্ষণাত্মক মনোভাবের ফুটবল খেলতে মাঠে নামেনি। শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে চোখে চোখ রেখে এমন সুন্দর ও পজিটিভ ফুটবল খেলাটাই আজ ভারতের সবচেয়ে বড় অর্জন। পরপর ব্রাজিল ও পানামার বিরুদ্ধে দুই ম্যাচে প্রশংসনীয় পারফরম্যান্স করে সামান্য উন্নতির বার্তা দিলো ভারত।