একইদিনে জোড়া সাফল্য! হকি জুনিয়র এশিয়া কাপ জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

Published on:

Published on:

Indian men's and women's teams win Hockey Junior Asia Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: একইদিনে জোড়া সাফল্য! একদিকে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল (Hockey Junior Asia Cup) AHF মহিলা জুনিয়র এশিয়া কাপ ২০২৬-এর এক রোমাঞ্চকর ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। অন্যদিকে, ভারতের (India) জুনিয়র পুরুষ হকি দলও বাজিমাত করেছে। পুরুষ জুনিয়র এশিয়া কাপের ফাইনালে (Final) দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করেছে ভারত।

হকি জুনিয়র এশিয়া কাপ (Junior Hockey Asia Cup) জিতল ভারতের পুরুষ ও মহিলা দল:

জানিয়ে রাখি যে, এর মাধ্যমে ভারতের জুনিয়র পুরুষ হকি দল টানা চতুর্থবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। যার পরিপ্রেক্ষিতে এই টুর্নামেন্টের ইতিহাসে ভারত ইতিমধ্যে সবচেয়ে সফল দল হিসাবে বিবেচিত হচ্ছে। অপরদিকে, ভারতের মেয়েরা তৃতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপ জিতে শিরোপা জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছে। এই ঐতিহাসিক শিরোপা জয়ের মাধ্যমে ভারতীয় দল আসন্ন FIH জুনিয়র মহিলা হকি বিশ্বকাপেও নিজেদের স্থান নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের জুনিয়র পুরুষ হকি দলের হয়ে অনবদ্য গোল করেন অজিত যাদব, আনমোল এক্কা, প্রভদীপ সিং ও আশু মৌর্য। এদিকে, মহিলাদের জুনিয়র এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচটিতে দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। চিন নিজেদের দর্শকদের কাছ থেকে জোরালো সমর্থন পেলেও, ভারতীয় রক্ষণভাগ এবং আক্রমণভাগ অসাধারণ সংযম প্রদর্শন করে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে ভারত-চিন সম্পর্কে নয়া মোড়! এই ৭ বিষয়ে সম্মতি দুই দেশের

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে, ১৭ তম মিনিটে, ভারতীয় স্ট্রাইকার সানিকা চন্দ্রকান্ত মানে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে ফিল্ড গোল করেন। সানিকার এই গোলটিই পুরো ম্যাচের একমাত্র ও নির্ণায়ক গোল হিসাবে প্রমাণিত হয়। এদিকে, এরপর চিন সমতা ফেরাতে বেশ কয়েকটি আক্রমণাত্মক প্রচেষ্টা চালালেও, ভারতীয় রক্ষণভাগ ও গোলরক্ষক এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে চিনা দলের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এই শক্তিশালী পারফরম্যান্সের সুবাদে ভারত টানা তৃতীয়বারের মতো এই শিরোপাটি জয় করেছে।

আরও পড়ুন: পাকিস্তানের চাই বৈভব সূর্যবংশীর মতো খেলোয়াড়! PCB-র বিরুদ্ধে তোপ দাগলেন ওয়াসিম আক্রম

পুরস্কার ঘোষণা করেছে হকি ইন্ডিয়া: উল্লেখ্য যে, ভারতীয় দলের এই চিত্তাকর্ষক শিরোপা অভিযানের জন্য, হকি ইন্ডিয়া পুরুষ এবং মহিলা দলের সদস্যদের জন্য পুরস্কারের ঘোষণা করেছে। হকি ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ৩ লক্ষ টাকা পুরস্কার পাবেন। এছাড়াও, দলের সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্য ১.৫ লক্ষ টাকা পাবেন। বোর্ড খেলোয়াড়দের লড়াকু মনোভাব এবং দুরন্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেছে।