বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। আসন্ন হলে উৎসবে বহু যাত্রী নিজেদের বাড়িতে ফেরেন। সেই কথা মাথায় রেখে ভিড় সামলাতে প্রতিবছরের মতন এ বছরও হলেন স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর ফলে যাতায়াত ব্যবস্থা মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।
যাত্রীদের জন্য বড় খবর! ১৪১০ হোলি স্পেশ্যাল ট্রেন চলবে দেশজুড়ে (Indian Railways)
এই বিশেষ ট্রেন পরিষেবা গুলি অতিরিক্ত ভ্রমণের বিকল্প প্রদান ও যাত্রীদের সুবিধার নিশ্চিত করতে করা হয়েছে। তাছাড়া ভারতীয় রেল (Indian Railways) ইতিমধ্যে ১৪১০ হ্যাপি হোলি স্পেশাল ট্রেনের পরিকল্পনা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ও উত্তর পূর্বাঞ্চলে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই ট্রেনগুলি চালানো হবে।

আরও পড়ুন: খাস কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে একা ঘরে নিয়ে…
প্রস্তাবিত পরিষেবা গুলি লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে সংযুক্ত করা ও নিয়মিত ট্রেনগুলিতে ভিড় কমানো। যাতে যাত্রীরা নিরাপদে ও সুবিধাজনকভাবে সময় মতন তাদের পরিবারের সঙ্গে এই দোল উৎসব উদযাপন করতে পারেন।
এছাড়াও, এই রঙের উৎসবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উৎসবের ভ্রমণের চাহিদা মেটাতে আসাম (নারাঙ্গি), পশ্চিমবঙ্গ (নিউ জলপাইগুড়ি) এবং বিহার (কাটিহার ও কিষাণগঞ্জ) থেকে কয়েকটি সাপ্তাহিক হোলি স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে।
পাশাপাশি এই ট্রেনগুলি উত্তর ভারতের গুরুত্বপূর্ণ গন্তব্য যেমন গোরক্ষপুর, অমৃতসর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে উন্নত সংযোগ প্রদান করবে, যার ফলে হোলি উৎসবের সময় যাত্রীদের জন্য মসৃণ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত হবে (Indian Railways)।












