খাস কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে একা ঘরে নিয়ে…

Published on:

Published on:

Patuli arrested 2 on the charge of torture of minors
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ উঠল। জানা যায় সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার অন্তর্গত পাটুলি (Patuli) থানা এলাকায়। এই ঘটনার পর চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই ঘটনা জানাজানি হতেই পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।

পাটুলিতে নাবালিকা নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, গ্রেফতার ২ (Patuli)

ইতিমধ্যে ওই দুইজন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ, যৌন নিগ্রহ ও পকসো আইনের মামলার রুজু করা হয়েছে। পাশাপাশি পাটুলি (Patuli) থানার পুলিশ দফাই দফাই ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদে শুরু করেছেন। অভিযুক্ত দুজনের নাম আকাশ হালদার ও প্রদীপ মন্ডল।

 Patuli arrested 2 on the charge of torture of minors

আরও পড়ুন: নজরদারি ফাঁকি দিয়ে নকল! মাধ্যমিক পরীক্ষায় জুতো-অন্তর্বাসে মোবাইল উদ্ধার

এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছেন, গত সরস্বতী পূজোর আগের সন্ধ্যায় ঘুরতে যাওয়ার নাম করে নাবালিকাকে দুজন যুবক নির্জন ঘরে নিয়ে যায়। পাশাপাশি মদ্যপান করার পর অভিযুক্তরা ওই নাবালিকাকে গণধর্ষণ করে। এমনকি এই বিষয় যাতে কাউকে কিছু না জানায় সেই ভয় দেখানো হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় যথারীতি ভয় পেয়ে যায় ওই নির্যাতিতা। কিন্তু বাড়ি ফেরার পরে অসুস্থ হয়ে পড়েন সেই নাবালিকা। সঙ্গে সঙ্গে পরিবারের কাছে গোটা ঘটনা খুলে বলেন সে। এরপরেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত দুই যুবক।

তবে অভিযুক্তদের তল্লাশি শুরু করলে পরে তাদেরকে ধরা যায়। এই বিষয়ে পাটুলি থানার পুলিশ জানান, এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে শনিবার গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা সঙ্গে আর কজন জড়িয়ে আছে সেই বিষয়ও তদন্ত চালানো হচ্ছে বলে জানান পাটুলি থানার পুলিশ ও কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা (Patuli)।