যাত্রীদের জন্য সুখবর! সামসী স্টেশনে দাঁড়াবে কামরূপ এক্সপ্রেস, কবে ও কখন জানুন…

Published on:

Published on:

Indian Railways travel is now easier with new stop on Howrah-New Jalpaiguri route
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ মালদা জেলার সামসী রেলস্টেশনে থামবে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। কাটিহার ডিভিশনে এই সিদ্ধান্তে খুশি হয়েছে এলাকাবাসী ও নিত্যযাত্রীরা (Indian Railways)। তাছাড়া মনে করা হচ্ছে, পূর্ব রেলের কাটিহার ডিভিশনের সিদ্ধান্তে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হল। তবে সপ্তাহে কতদিন ও কখন থামবে ট্রেনটি , সেই বিষয়ে আজকের প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য রইল।

রেলের বড় সিদ্ধান্ত সামসী স্টেশনে দাঁড়াবে কামরূপ এক্সপ্রেস (Indian Railways)

যদিও এলাকাবাসীদের দীর্ঘদিনের দামি মত হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হল কাটিহার রেল ডিভিশনের অন্তর্গত মালদহ জেলার সামসী রেল স্টেশনে। এই স্টেশনে কামরূপ এক্সপ্রেস দাঁড়ানোর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Indian Railways big decision Kamrup Express will stop at Shamsi station

আরও পড়ুন: একঘেয়ে সয়াবড়ি খেতে অনীহা? স্বাদ বদল করতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

যেখানে এতদিন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ও মালদহ টাউন স্টেশনে ট্রেনটি দাঁড়ালেও মাঝামাঝি স্থানে থাকায় সামসী রেল স্টেশনে দাঁড়াত না বিশেষ ট্রেন। এরফলে অসুবিধার সম্মুখীন হতেন যাত্রীরা।

কিন্তু অবশেষে নতুনভাবে বিশেষ এই ট্রেনের স্টপেজ পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া দেখা দিয়েছে নিত্য রেলযাত্রী ও এলাকাবাসীদের মধ্যে। ট্রেন নাম্বার ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার সামসী স্টেশনে রাত ৮টা ৩৮ মিনিটে এসে পৌঁছবে।

অপরদিকে রাত ৮:৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:৪০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। অন্যদিকে ট্রেন নাম্বার ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শনিবার সামসী স্টেশনে মাঝরাত ২:৩ মিনিটে এসে পৌঁছে ২:৫ মিনিটে ছেড়ে ডিব্রুগড় পৌঁছাবে রাত ১০ টায় (Indian Railways)।