বাংলা হান্ট ডেস্ক: কিছু দিন আগে শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার পর অনেকেই ঘুরতে যায় নানান জায়গায়। তার উপর বর্তমানে চলছে রঙের উৎসব। এই সময়ও নানান জায়গায় ঘুরতে যায় মানুষ (Indian Railways)। তবে এই ঘুরতে যাওয়ার মরশুমে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, পুরীগামী বেশ কিছু ট্রেন অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য বেশ কিছু ট্রেন যাতায়াত পথ সংক্ষিপ্ত করা হয়েছে। দেখে নিন সেই ট্রেনের সময়সূচি গুলো।
পুরী রুটে স্টপেজ বদল, কলকাতা রেল চলাচলে নতুন সমীকরণ জানুন (Indian Railways)
জানা যায়, ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকছে। পাশাপাশি ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে, এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে (Indian Railways)।
এছাড়াও শিয়ালদা-পুরী-শিয়ালদা (২২২০১-২২২০২) দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। এই ট্রেনটি প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার শিয়ালদা থেকে এই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: তরকারিতে নুন বেশি হয়ে গেছে? চিন্তা নয়, সহজ ঘরোয়া টোটকায় ফিরিয়ে আনুন স্বাদ
তাছাড়াও যেমন আংশিক ভাবে বাতিল করা হয়েছে তিরুপতি-পুরী-তিরুপতি এক্সপ্রেসও। ২০২৬ সালের মার্চ মাসের ১৩,১৪,১৬,১৭, ১৮, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৭ , ২৮, ৩০ ও ৩১ তারিখ, এপ্রিলের ১,৩,৪,৬,৭,৮,১০,১১,১৩,১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২২,২৪, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখ এবং মে মাসের ১, ২,৪,৫, ৬, ৮,৯, ১১, ১২ এবং তারিখ তিরুপতি-পুরী এক্সপ্রেস পুরী স্টেশনে না গিয়ে সাক্ষী গোপাল স্টেশনে যাত্রা থামাবে।
অন্যদিকে, মার্চ মাসের ১৫,১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৯ ও তারিখ, এপ্রিল মাসের ১,২,৩,৫,৬,৮,৯, ১০,১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৯ ও তারিখ এবং মে মাসের ১, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ তারিখ পুরী-তিরুপতি এক্সপ্রেস সাক্ষী গোপাল স্টেশন থেকে যাত্রা শুরু করবে (Indian Railways)।












