বাংলা হান্ট ডেস্ক: এবার বনগাঁও, ক্যানিং লাইনের নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। এই লাইনে যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদহ পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। জানা যায় রেল সফরকে আরও সহজ ও আরামদায়ক করতে শিয়ালদহ বিভাগ আগামী ২৩ মার্চ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)।
নিত্যযাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ রুটে বাড়ল ১২টি লোকাল ট্রেন (Indian Railways)
রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলো তাদের শেষ স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। যার ফলে যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন (Indian Railways)। আজকের প্রতিবেদনে রইল এই রুটের ট্রেনের টাইম টেবিল গুলো।

আরও পড়ুন: ভিড়ভাট্টা ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? ঘুরে আসুন ডুয়ার্সের এই স্বল্প পরিচিতি জায়গা থেকে
ট্রেন নম্বর ৩৩৬১৭ শিয়ালদা-দত্তপুকুর লোকালকে টেনে বনগাঁ পর্যন্ত করা হয়েছে। এই ট্রেনটি আগের মতোই সকাল ১০টায় শিয়ালদা থেকে ছেড়ে ১১:৪৪-এ বনগাঁ পৌঁছাবে। এর ফিরতি ট্রেনটি ৩৩৬২২ ট্রেনটি এখন সরাসরি বনগাঁ থেকেই দুপুর ১১:৫৫-এ ছাড়বে।
অপরদিকে রাতে ট্রেন ৩৩৬৮৫ শিয়ালদা-গোবরডাঙা লোকাল রাত ৮টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে গোবরডাঙার পরিবর্তে সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেনটি বনগাঁয় পৌঁছবে ১০:৩১। পাশাপাশি, রাত ৭:২৫-এর ৩৩২৭১ দমদম–গোবরডাঙা লোকালটিও রাত ৯:৪ মিনিটে গোবরডাঙার পরিবর্তে রাত ৯টা বেজে ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে।
অন্যদিকে ক্যানিং ও ডায়মন্ড হারবার শাখাতেও দুটি ট্রেনের রুট বদল করা হয়েছে। যেটি সকাল ৭:৪০-এ ছাড়া সোনারপুর থেকে ছাড়া ৩৪৩৯২ ট্রেনটি আগে সোনারপুর থেকে চম্পাহাটি পর্যন্ত যেত। সেই ট্রেনটিকে টেনে নেওয়া হচ্ছে ক্যানিং পর্যন্ত। আর রাত ৭:৫৮ মিনিটের বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকালকে সম্প্রসারিত করে ক্যানিং পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফেরার পথে এই দুটি ট্রেন ৩০৫১১ ও ৩৪৮৯৯ ক্যানিং থেকে যাত্রা শুরু করবে।
তাছাড়া ডায়মন্ড হারবারের যাত্রীদের জন্যও একটি ট্রেনের রুট বাড়ানো হল । রাত ৭:৫-এর ৩৪৮৯৮ শিয়ালদা-মগরাহাট লোকাল ডায়মন্ড হারবার পর্যন্ত চালানো হবে। ফিরতি পথে ৩৪৮৯৯ ট্রেনটি ৮:৩৪-এ ক্যানিং ছেড়ে রওনা দেবে (Indian Railways)।












