বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ প্রিয় মানুষদের কাছে যেকোনো জায়গায় ঘুরতে যাওয়াই এক আলাদা আনন্দের বিষয় (Travel)। তার ওপর আপনি যদি ভ্রমণ প্রিয়র পাশাপাশি প্রকৃতিপ্রেমী হন তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে এমন একটি জায়গার কথা রইল যেখানে আপনি পাবেন পাহাড়, জঙ্গলের মেলবন্ধন। এই জায়গাটি হল উত্তরবঙ্গের ডুয়ার্সের স্বল্প পরিচিত জায়গা চালসা। এখানে গেলে আপনি অনায়াসে ভুলে যাবেন শহরের কোলাহল।
ডুয়ার্স ভ্রমণে নতুন মাত্রা, চালসার সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি (Travel)
হঠাৎ করে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গ বললে হয়তো দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনি করে থাকবেন। কিন্তু বর্তমানে দার্জিলিং এ পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতন থাকে। তবে আপনার যদি এই কোলাহল বাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন ডুয়ার্সের কেন্দ্রবিন্দু জংশন চালসাতে। যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন সবুজের হাতছানি দেওয়া জঙ্গল ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ (Travel)।

আরও পড়ুন: একঘেয়ে লাউ রান্না ছাড়ুন! তিল-বড়িতে তৈরি তিলমোহিনী, দারুণ এই রেসিপিটি দেখে নিন
এইখানে আসলে পরে আপনি শান্ত পরিবেশ ও ভোরের নির্জনতা উপভোগ করতে পারবেন প্রাণভরে। পাশাপাশি এখানে আসলে দেখতে পাবেন পাহাড়ি নদী কুর্তির বহমান। এছাড়াও এই নদীর ধারে বসে সময় কাটাতে পারেন প্রিয়জনের সঙ্গে।
তাছাড়া প্রতি মঙ্গলবার মংলা বাড়িতে বসে ডুয়ার্সের ঐতিহ্যবাহী হাট। সেখান থেকেও আপনি আপনার প্রিয়জন ও পরিবারের জন্য প্রাণভরে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন এখানকার স্থানীয় এলাকাটা।
পাশাপাশি চাল চাই ঘুরতে আসলে, ঘুরে দেখতে পারেন- সামসিং, সুন্তালেখোলা, ঝালং-বিন্দু বা তোদে-তাংতা। চাপরামারি ও গোরুমারা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারির জন্য চালসাই সেরা জায়গা। এছাড়াও হাতে সময় থাকলে জলদাপাড়া বা লাভা-রিশপ ঘুরে বিকেলের মধ্যে ফিরে আসা সম্ভব।
কীভাবে আসবেন, কোথায় থাকবেন?
শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি নামুন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যান ডুয়ার্স। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারেন চালসা। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তবে পরিবার নিয়ে আসলে বুকিং করে আসা ভালো হবে (Travel)।












