বাংলা হান্ট ডেস্ক: নির্বাচিত সুপারফাস্ট ট্রেন উন্নতমানের অন বোর্ড পরিষেবা চালু করল উত্তর-পূর্ব রেল সীমান্ত (Indian Railways)। উত্তর-পূর্ব সীমান্ত রেল এর মাধ্যমে ভারতীয় রেল দ্বিতীয় জোনাল রেলওয়ে হিসাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করল। আজকের প্রতিবেদনে রইল কোন কোন ট্রেন চালু হল এর উন্নত পরিষেবায়।
যাত্রীদের সুবিধায় ৫ ট্রেনে নয়া উদ্যোগ রেলের (Indian Railways)
ট্রেন নং. ১২৫৫২/১২৫৫১ কামাখ্যা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, ট্রেন নং.১২৫১৮/১২৫১৭ গুয়াহাটি-কলকাতা গরীব রথ এক্সপ্রেস, ট্রেন নং.১৫৯৪৬/১৫৯৪৫ ডিব্রুগড়-মুম্বই এলটিটি এক্সপ্রেস, ট্রেন নং. ২২২৩৩/২২২৩৪ নিউ জলপাইগুড়ি-পটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নং. ২২২২৭/২২২২৮ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে এই পরিষেবাগুলি চালু করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ফোন নম্বর বদলেছেন? রেশন কার্ডে নতুন নম্বর যোগ করবেন কীভাবে?
রেল কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে নিউ জলপাইগুড়ি-ভিত্তিক দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উন্নত পরিষেবাগুলি চালু করা হয়। একই দিনে, কামাখ্যা–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটিকেও এর যাত্রারম্ভের স্টেশন কামাখ্যা থেকেই এই পরিষেবাগুলো দেওয়া হয়েছে।
গুয়াহাটি–কলকাতা গরীব রথ এক্সপ্রেস এবং ডিব্রুগড়–মুম্বই এলটিটি এক্সপ্রেস যথাক্রমে ১০ ও ১১ অক্টোবর ২০২৬-এ উন্নত অন-বোর্ড পরিষেবা-সহ তাদের যাত্রা শুরু করেছে।উন্নত অন-বোর্ড পরিষেবাগুলির লক্ষ্য হল নিয়মিত কোচ ও এসি উইন্ডোর পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও যাত্রীদের আরাম নিশ্চিত করা। এর মধ্যে শৌচাগারের উন্নত রক্ষণাবেক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সময়মতো লিনেন বিতরণ ও সংগ্রহ ইত্যাদিও রয়েছে।
জিও-ট্যাগযুক্ত পরিষেবা ভেরিফিকেশন, স্টাফ ট্র্যাকিং এবং একটি কেন্দ্রীভূত পর্যবেক্ষণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে, যা দায়বদ্ধতা ও পরিষেবা প্রদান প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। যাত্রীদের তাৎক্ষণিক মতামত, স্টার রেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক পরিচ্ছন্নতা মূল্যায়ন কর্মক্ষমতা যাচাইকরণকে আরও সহজতর করবে (Indian Railways)।














