বাংলা হান্ট ডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কার কাছে রেল লাইনের নিচে ধস নামার পর কেটে গিয়েছে দুদিন। কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বরং একই জায়গায় বারবার ধস নামার কারণে শুক্রবার ও বিঘ্নিত ঘটে ট্রেন পরিষেবা (Indian Railways)। পাশাপাশি এই ঘটনায় উত্তরবঙ্গে যাতায়াতকারী প্রায় ২৫ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
ফরাক্কার ধসে রেল যোগাযোগে ধাক্কা শনিবারও বাতিল বহু ট্রেন (Indian Railways)
এই বিষয়ে পূর্ব রেল দাবি করেছেন, শনিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে। তবে ওই দিন ১৫ টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে (Indian Railways)। যে ট্রেনগুলি শুক্রবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হতে পারেনি। মূলত সেইগুলি শনিবার সেখান থেকে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিদিন চলছে হলদিয়া-কলকাতা সরকারি বাস! রইল সময়সূচি ও ভাড়ার তালিকা
পাশাপাশি এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বেসরকারি বাসের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শুক্রবার ছুটি হওয়ায় অনেকেরই পরিকল্পনা ছিল সপ্তাহান্তে উত্তরবঙ্গে পাড়ি দেওয়ার। তবে বর্তমান পরিস্থিতির ফলে বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি বিপাকে পড়েছেন উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা চিকিৎসার জন্য মানুষজনেরাও।
আর এই অসুবিধার কথাগুলো ভেবে যাত্রীদের জন্য সক্রিয় হয়েছে রাজ্যের পরিবহন দফতর। প্রসঙ্গত বুধবার রাতে নিউ ফারাক্কা স্টেশনের কাছে রেল লাইনের নিচের মাটি ধস নামে। প্রথমে ১০ মিনিটের দীর্ঘ লাইনে তা হয়। এরপর কাজ শুরু হওয়ার পরে দেখা যায় প্রায় ৮০ মিটার দীর্ঘ লাইনের নিচে ক্রমে সরে গিয়েছে মাটি।
এর ফলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় (Indian Railways)। প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেল এখনো পর্যন্ত আপ লাইন দিয়ে ঠিকঠাক করে ট্রেন চলাচল করানো যায়নি। রেল সূত্রের খবর আরও বেশ কয়েক ঘন্টা লাগবে। পাশাপাশি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যেই শেষ হবে পুনর্গঠন এর কাজ। শনিবার সকাল থেকেই রেল পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।













