প্রতিদিন চলছে হলদিয়া-কলকাতা সরকারি বাস! রইল সময়সূচি ও ভাড়ার তালিকা

Published on:

Published on:

Bus Service Haldia-Kolkata government bus check timings and fares
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার হলদিয়া থেকে আরও একটি বাস চালু হল। জানা যায় এবার থেকে প্রতিদিন সন্ধ্যেবেলায় হলদিয়া থেকে এই বাস কলকাতার উদ্দেশ্যে ছাড়বে (Bus Service)। পাশাপাশি রাজ্য সরকারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই বাস চালু করল। ১ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হয়েছে।

হলদিয়া-কলকাতা সরকারি বাস জানুন সময় ও ভাড়া (Bus Service)

হলদিয়ার এসবিএসটিসি বাস ডিপ থেকে এই পরিষেবা চালু হল (Bus Service)। জানা যায় এই বাসের উদ্বোধন করেন মাননীয় হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। বাসটি প্রতিদিন হলদিয়া থেকে ছেড়ে করুণাময়ী বাস স্ট্যান্ড অব্দি যাবে। যাওয়ার সময় ভায়া কলকাতা হয়ে বাসটি যাবে।

Bus Service Haldia-Kolkata government bus check timings and fares

আরও পড়ুন: শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে রেল পরিষেবায় বড় প্রভাব! পরপর বাতিল ট্রেন, একনজরে তালিকা

পরের দিন যখন ফিরবে সেটির ডানলপ নিবেদিতা সেতু হয়ে করুণাময়ী থেকে হলদিয়ায় পৌঁছবে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল থেকে বহু মানুষ কাজের সূত্রে কলকাতায় আসেন। কিন্তু সারাদিন কাজের পর কলকাতা থেকে যাওয়ার জন্য এতদিন সরাসরি বাস পরিষেবা ছিল না।

এর ফলে সমস্যা পড়তে হতো কাজের সূত্রে হলদিয়া শিল্পাঞ্চলে আসা মানুষদের। তবে এবার সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে। এবার থেকে সন্ধ্যা সাড়ে ছটায় এই বাস কলকাতা থেকে ছাড়বে। ফেরার পথে করুণাময়ী থেকে ভায়া ডানলপ নিবেদিতা সেতু হয়ে হলদিয়া আসবে।

এ ছাড়া কলকাতার করুণাময়ী থেকে প্রতিদিন সকাল ৬:৫৫ মিনিটে বাসটি ছেড়ে আসবে। পাশাপাশি এদিন এই বাস পরিষেবার উদ্বোধন করেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী বলেন, “কর্মসূত্রে হলদিয়া শিল্পাঞ্চল ও সল্টলেকে যাতায়াত করে বহু মানুষ। কিন্তু হলদিয়া থেকে রাতে ফেরার সরাসরি বাস পরিষেবা চালু ছিল না। সেই পরিষেবা এদিন থেকে চালু হল। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন (Bus Service)।”