বাংলা হান্ট ডেস্ক: ফের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। গুরুত্বপূর্ণ ট্র্যাক ও পরিকাঠামগত কাজের জন্য আগামী ৫ সেপ্টেম্বর শনিবার রাত থেকে ৬ সেপ্টেম্বর রবিবার সকাল পর্যন্ত সাত ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Indian Railways)। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৭:০০ পর্যন্ত মোট ৪২০ মিনিট এই ট্রাফিক ব্লক চলবে।
শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল দেখুন তালিকা (Indian Railways)
এই সময় শিয়ালদহ স্টেশনের ডাউন মেন লাইনে পয়েন্ট নম্বর ২০৮এ/২০৯ বি-র সম্পূর্ণ কনভার্সনের কাজ করা হবে। পাশাপাশি পুরনো ৫২ কেজি ডিএসএস এর পরিবারের ৬০ কেজি ডিএসএস বসানো হবে (Indian Railways)।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি! কলকাতা-সহ বঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার আপডেট
এছাড়াও ট্রাকের বিভিন্ন ফিটিংস, ক্রসিং, গ্লুড জয়ন্ত পরিবর্তন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিং সংক্রান্ত কাজ চলবে। এমনকি যাত্রীদের যাতে সমস্যা কম হয় তার জন্য সপ্তাহ শেষে গভীর রাত ও ভোরের সময় কে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
তবে ট্রাফিক ব্লকের কারণে বেশ কিছু ট্রেন চলাচলের ওপর প্রভাব পড়বে। বিশেষ করে লাইন নম্বর ৬ ও ১১ এর মধ্যে দুটি সিগন্যালিং মুভমেন্ট বন্ধ থাকবে। যার ফলে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে বাতিল ট্রেন গুলি দেখে নিন।
এই কাজের কারণে রবিবার, ৬ সেপ্টেম্বর শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েচে রেলের তরফে।
শিয়ালদহ–হাবরা শাখায় ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫২, ৩৩৬৫৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখায় ৩১৩১১, ৩১৩১৩ আপ এবং ৩১৩১২, ৩১৩১৪ ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ–ডানকুনি শাখায় ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ এবং ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ডাউন ট্রেন চলবে না। শিয়ালদহ–রানাঘাট শাখায় ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন ট্রেন বাতিল থাকবে।
এছাড়াও শিয়ালদহ–হাবরা শাখায় ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন, শিয়ালদহ–বারাসাত শাখায় ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ ডাউন এবং শিয়ালদহ–দত্তপুকুর শাখায় ৩৩৬১৩ আপ ও ৩৩৬১৮ ডাউন ট্রেন বাতিল থাকবে (Indian Railways)।













