শিয়ালদহ-হাওড়া ডিভিশনে পরিষেবা সম্প্রসারণ, ১১টি রুটে অতিরিক্ত EMU ট্রেন চালাবে রেল

Published on:

Published on:

Indian Railways measures to reduce crowding sdditional EMU services on 11 routes
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমে যাত্রীদের ভিড় সামাল দিতে রেলের তরফ থেকে নেওয়া হল একাধিক পদক্ষেপ (Indian Railways)। শিয়ালদহ থেকে নামখানা, সোনারপুর-ডায়মন্ড হারবার, ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-বর্ধমান শাখার একাধিক অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে জানিয়ে দিয়েছে রেল।

ভিড় কমাতে পদক্ষেপ রেলের ১১টি রুটে বাড়তি EMU পরিষেবা (Indian Railways)

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিয়ালদহ ও নামখানা শাখায় এই স্পেশাল EMU ট্রেন চালানো হবে। যেখানে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। নামখানায় পৌঁছবে ৮:৪৫ মিনিটে। পাশাপাশি নামখানা থেকে সোনারপুর পর্যন্ত আরও একটি ইএমইউ ট্রেন চলবে (Indian Railways)। এছাড়াও ট্রেনটি সকাল ৯:১০ মিনিটে ছাড়বে। যেটি সোনারপুরে পৌঁছবে ১১:৩ মিনিটে। সোনারপুর -ডায়মন্ড হারবার শাখাতেও নতুন ট্রেন চলবে। ট্রেনটি সকাল ১১:১৭ মিনিটে ছাড়বে। সেটি ডায়মন্ড হারবার পৌঁছবে ১২:২৯ মিনিটে। এছাড়াও ডায়মন্ড হারবার-শিয়ালদহ রুটেও স্পেশাল ট্রেন চালানো হবে।

Indian Railways measures to reduce crowding sdditional EMU services on 11 routes

আরও পড়ুন: রেলের বড় সিদ্ধান্ত! লোকাল ট্রেনের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি

EMU ট্রেনটি ছাড়বে ১২:৩৮ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে ২:২৩ মিনিটে। অতিরিক্ত ট্রেন চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখতেই। কাটোয়া- ব্যান্ডেলেও চলবে স্পেশাল ট্রেন। এছাড়াও কাটোয়া-বর্ধমান রুটে একজোড়া আপ-ডাউন ট্রেন চালানো কথা জানিয়েছে পূর্বরেল। সব ট্রেনগুলিই প্রাথমিকভাবে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে রেল।

এছাড়াও হাওড়া ও চন্ডীগড় রুটে বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। ০৪৫১৪ চন্ডীগড় -হাওড়া স্পেশাল ট্রেন ১৮, ২২,২৭ এপ্রিল রাত ১১:৪৫ মিনিটে চন্ডীগড় থেকে ছাড়বে। ট্রেনগুলি হাওড়া পৌঁছবে ট্রেনটি ছাড়ার তৃতীয় দিনের সন্ধ্যায়।

এমনকি ০৪৫১৩ হাওড়া-চন্ডীগর বিশেষ ট্রেন ২০, ২৪, ২৯ এপ্রিল সন্ধ্যা ৭:২০ মিনেটে ছাড়বে। যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে থামবে। এছাড়াও কানপুর সেন্ট্রাল-আসানসোল, চাপড়া-কলকাতা, গোমতিনগর-কলকাতা, মাদার জংশন-হাওড়া, গোমোহ- দুর্গাপুর-সহ ১১টি শাখায় স্পেশাল ট্রেন চালানো হবে (Indian Railways)।