রেলের বড় সিদ্ধান্ত! লোকাল ট্রেনের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি

Published on:

Published on:

Indian Railways new initiative special discounts on local ticketsIndian Railways new initiative special discounts on local tickets
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিত্য দিনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এই ট্রেনের ওপর নির্ভর করে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারেন। আর এবার যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে (Indian Railways), এবার টিকিট কাটলেই দিচ্ছে ডিসকাউন্ট। জানা য়ায় লোকাল ট্রেনের যাত্রীদের এতে বেশ কিছুটা খরচ কমবে। পাশাপাশি এটি সীমিত সময়ের জন্য দাওয়া হচ্ছে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

রেলের নতুন উদ্যোগ, লোকাল টিকিটে মিলবে বিশেষ ছাড় (Indian Railways)

ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে রেলওয়ান থেকে যদি কোন যাত্রী টিকিট কাটেন তাহলে তিন শতাংশ ডিসকাউন্ট পাবেন সেই যাত্রী। এছাড়াও এই ডিসকাউন্ট শুধুমাত্র অসংরক্ষিত বা আনরিজার্ভ টিকিট কাটলেই পাওয়া যাবে।

Indian Railways new initiative special discounts on local tickets

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ঘিরে জল্পনা তুঙ্গে, কবে বেরোবে রেজাল্ট—জানুন আপডেট

তবে ডিজিটাল পেমেন্ট যেমন ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে টিকিট কাটলে এই ডিসকাউন্ট গুলো পাওয়া যাবে। তাছাড়া রেলের তরফ থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য করা হয়েছে।

সূত্রের খবর, আগামী ১৪ জুলাই পর্যন্ত রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কাটলে আপনি এই ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি রেলের তরফ থেকে জানিয়েছে, এই অফারে শুধুমাত্র যাত্রীদের খরচ কমবে তাই নয়। পাশাপাশি সময় সাশ্রয় হবে।

এছাড়াও ডিজিটাল মাধ্যমে লেনদেন পরিষেবা ও বাড়বে। যার ফলের ট্রেন যাতায়াত আরও সহজ হবে। তবে সম্প্রতি ইউটিএস অ্যাপ বন্ধ হওয়ার ফলে এই নতুন রেলওয়ন অ্যাপে টিকিট বুকিং এর সিস্টেম চালু করা হয়েছে। যেখানে রেলওয়ান অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনের লাইভ স্ট্যাটাস, পিএনআর ও প্ল্যাটফর্ম নম্বর দিয়ে যাবতীয় তথ্য আপনি দেখতে পারবেন। পাশাপাশি এই অ্যাপের থেকে আপনি ট্রেনের মধ্যে খাবার অর্ডার করতে পারবেন (Indian Railways)।