বাংলা হান্ট ডেস্ক: এবার শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ বনগাঁ, ক্যানিং ও ডায়মন্ড হারবার পর্যন্ত সরাসরি সংযোগ নিশ্চিন্ত করল শিয়ালদহ বিভাগ EMU পরিষেবা সম্প্রসারণ এর যাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরবিচ্ছিন্ন হল। এর ফলে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন (Indian Railways)। পাশাপাশি নিত্যযাত্রীদের বড় স্বস্তি দিতে পারল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ উপনগরীয় যাত্রাকে সুবিধার জন্য করতে একাধিক EMU ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, যাত্রীদের প্রতিদিনে যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে শিয়ালদহ বিভাগ ২৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত শিয়ালদহ- বনগাঁ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার একাধিক পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)। পাশাপাশি যাত্রীদের যাতে মাঝপথের ট্রেন পরিবর্তন না করা হয় তার জন্য ট্রেনগুলিকে তাদের চূড়ান্ত টার্মিনাল পর্যন্ত চালানোর মাধ্যমে শিয়ালদহ বিভাগ লক্ষ লক্ষ যাত্রীকে আরো আরামদায়ক ও সরাসরি ঝামেলা মুক্ত করে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্রের খবর, এই নতুন উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হবেন বনগাঁ শাখার যাত্রীরা। কারণ এর আগে ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙ্গায় গিয়ে শেষ হত। যেটা এখন ট্রেন নম্বর ৩৩৬১৭ শিয়ালদহ দত্তপুকুর বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করা হয়েছে। যা ১১:৪৪ মিনিটে বনগাঁ পৌঁছবে। অপরদিকে প্রত্যাবর্তন পরিষেবায় ৩৩৬২২ এখন সরাসরি বনগাঁ থেকে ১১:৫৫ মিনিটে ছাড়বে।
অপরদিকে রাতের ট্রেন ৩৩৬৮৫ শিয়ালদহ –গোবরডাঙা এবং ৩৩২৭১ দমদম–গোবরডাঙা এখন যথাক্রমে ২২:৩১ এবং ২১:০৪-এ বনগাঁ পৌঁছাবে। পাশাপাশি ৩৩৩৮২ ও ৩৩৬৮৬ বনগাঁ থেকে সরাসরি ছাড়বে।ক্যানিং ও ডায়মন্ড হারবার শাখাতেও সংযোগ ব্যবস্থায় বড় উন্নতি করা হয়েছে, ফলে ছোট স্টেশনে নেমে ট্রেন বদলানোর প্রয়োজন হবে না।
একইসঙ্গে ক্যানিং রুটে ট্রেন নম্বর ৩৪৩৯২ এবং ৩০৫৫২, যা আগে চাম্পাহাটি ও ঘুটিয়ারি শরিফ পর্যন্ত চলত, এখন ক্যানিংপর্যন্ত যাবে। ৩০৫১১ এবং ৩৪৩৯১ এখন ক্যানিং থেকেই শুরু হবে। এছাড়া ডায়মন্ড হারবারের যাত্রীদের জন্য ট্রেন নম্বর ৩৪৮৯৮ শিয়ালদহ–মগরাহাট বাড়িয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত করা হয়েছে যা ২০:৩৮-এ পৌঁছাবে। ট্রেন ৩৪৮৯৯ ডায়মন্ড হারবার থেকে ২০:৩৪-এ ছাড়বে (Indian Railways)।