যুবসাথী নিয়ে বড় ধোঁয়াশা! কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নতুন আবেদন খোলা আছে কি না, বিস্তারিত জানুন

Published on:

Published on:

Yuba Sathi
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল এক নতুন সামাজিক সহায়তা প্রকল্প। যার যুব সাথী নাম (Yuva Sathi) দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ২১ বছর থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের সরকারের তরফ থেকে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

যুবসাথীর টাকা কবে পাবেন? পেমেন্টের সময় ও নতুন আবেদন নিয়ে বড় আপডেট (Yuva Sathi)

তবে বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল সরকারের এই নতুন প্রকল্পটি রাজ্য রাজনীতিতে মাস্টার স্টোক হিসাবে দেখছেন অনেকেই। তবে এই প্রকল্পের (Yuva Sathi) শেষ আবেদন গ্রহণ করা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই এই আবেদন করেছেন। যার মধ্যে বহু যুবক-যুবতী একদিকে যেমন অনলাইনে আবেদন করেছেন। অপরদিকে অফলাইন ও আবেদন করেছেন। অনলাইন আবেদন করার জন্য yubasathi.wb.gov.in -এ গিয়ে সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন।

Yuba Sathi when will you receive the money from big update on payment time

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহে বড় ধাক্কা পড়ুয়াদের! সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

সরকারি তথ্য অনুযায়ী, বাংলা যুব সাথী প্রকল্পের আওতার উপভোক্তাদের আর্থিক সহায়তার শুরু হয়েছে ৭ মার্চ ২০২৬ থেকে। প্রথমে এই সুবিধা ১ এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে সেই তারিখ এগিয়ে আনা হয়। পাশাপাশি প্রকল্পের যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়।

পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়েছে আবেদনকারীদের। যেখানে রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা, প্রযোজ্য ক্ষেত্রে জাতি শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং আবেদনকারীর স্বাক্ষর। এছাড়াও আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হয়েছে, যাতে ওটিপি পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য পাওয়া যায়।

সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে বহু বেকার যুবক-যুবতীরা চাকরির খোঁজার জন্য দৈনন্দিন খরচ কিছুটা হলেও সামলাতে পারবেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নেওয়া ও কর্মসংস্থানের সুযোগ খোঁজার ক্ষেত্রেও এই অর্থের সহায়তা কাজে লাগবে। তবে যারা আবেদন করেছেন তারা সহজেই নিজেদের আবেদন পত্র অনলাইনে দেখতে পাবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদনের অবস্থান দেখুন।

এরপর আবেদনের নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তারপরেই আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে (Yuva Sathi)।