বাংলা হান্ট ডেস্ক: কোনভাবেই কমছে না মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধে ১৬ তম দিন পরও ঘনঘন ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে। আর এই যুদ্ধের আগ্রহে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড়োসড়ো পদক্ষেপ নিল সিবিএসসি (CBSE)। জানা যায় এই যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বাতিল সিবিএসই দ্বাদশ পরীক্ষা (CBSE)
এই বিষয়ে সমাজ মাধ্যমে সিবিএসসির (CBSE) পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে। যদিও এর আগে স্থগিত করা পরীক্ষাগুলিও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! এবার সাঁতরাগাছি থেকে চালু স্পেশাল ট্রেন, কোন পথে যাবে জানুন
এক্স হ্যান্ডেলের সিবিএসির পেজে একটি পোস্ট করে পশ্চিম এশিয়ার দেশগুলির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল এর মধ্যে পরীক্ষাগুলোকে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১ মার্চ, ৩ মার্চ, ৫ মার্চ, ৭ মার্চ, ৯ মার্চে যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল, সেগুলিওকেও বাতিল করা হচ্ছে। জানা যায়, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত দশম শ্রেণির সব পরীক্ষা বাতিল করা হয়েছিল।
Important Update on CBSE Class XII Exams in Middle East Countries
CBSE has issued Circular -6 regarding cancellation of Board Exams of Class XII in Middle East countries
See attachment for further details pic.twitter.com/FfZc5vKMHT
— CBSE HQ (@cbseindia29) March 15, 2026
প্রসঙ্গত চলতি বছরে ভারতে এবং বিদেশে মোট ২৬টি দেশে সিবিএসই বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩ লক্ষেরও বেশি শিক্ষার্থী। যার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে ১৮০টিরও বেশি সিবিএসই অনুমোদিত স্কুল রয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায়। শনিবার সকালে তেহরানে প্রথম হামলা চালায় ইজরায়েল৷ ইরানের সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের কাছেই বিস্ফোরণ ঘটে৷ যেখানে তিনি নিহত হন। এরপরেই মধ্যপ্রাচ্যে ক্রমাগত যুদ্ধ চলতে থাকে। আর এবার এই যুদ্ধের ফলেই যথারীতি পরীক্ষা বাতিল হতে চলেছে এই সমস্ত পরীক্ষা গুলো (CBSE)।












