যাত্রীদের জন্য সুখবর! এবার সাঁতরাগাছি থেকে চালু স্পেশাল ট্রেন, কোন পথে যাবে জানুন

Published on:

Published on:

Indian Railways relief for passengers special train from Santragachi know the schedule
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের কথা মাথায় রেখে তিরুবন্তপুরম উত্তর ও সাঁতরাগাছি মধ্যে বিশেষ ট্রেন (Indian Railways) চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ রেল। কারণ কিছুদিন আগে হোলির সময় বহু মানুষই বাড়িতে ফিরেছেন, এবার সকলে রঙের উৎসব বাড়িতে কাটিয়ে যে যার কর্মস্থলে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছে। যার ফলে তিল ধারণের জায়গা নেই ট্রেনে। তাই এই কারণবশত বিশেষ অতিরিক্ত ট্রেনের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে জানানো হয়েছে এই বিশেষ ট্রেন গুলি টিকিট বুকিং করা যাবে অনলাইন ও অফলাইন দু’রকম মাধ্যমে।

যাত্রীদের জন্য স্বস্তি! সাঁতরাগাছি থেকে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি (Indian Railways)

যেকোনো উৎসবে যারা বাইরে থাকেন তারা সকলেই বাড়িতে ফেরার পরিকল্পনা করেন। আর সামনেই গেল দোল উৎসব। এই সময় বহু পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়িতে ফিরেছিলেন এই উৎসব কাটানোর জন্য। তবে দোল যাওয়ার পর এবার যে যার নিজের কর্মস্থানে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন। তাই এবার সকল শ্রমিকদের কথা মাথায় রেখে দক্ষিণ রেল এক অভিনব উদ্যোগ  নিয়েছে (Indian Railways)।

 Indian Railways relief for passengers special train from Santragachi know the schedule

আরও পড়ুন: প্রকৃতিপ্রেমীদের জন্য পারফেক্ট জায়গা! হাতে কটা দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের সামসিং থেকে

০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন মাত্র দু’দিন, ১৩ এবং ২০ মার্চ ছাড়বে। যেখানে ১৩ মার্চ, শুক্রবার দুপুর ২:১৫ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছাড়বে এই ট্রেন। এরপর কোয়েম্বাত্তুর, তিরুপুর এবং ইরোড স্টেশন হয়ে ট্রেন পৌঁছবে সালেমে। অপরদিকে ১৪ মার্চ, শনিবার রাত ২:৩ মিনিটে এই ট্রেন সালেম স্টেশনে পৌঁছবে। সেখানে দু’মিনিট দাঁড়ানোর পরে রাত ২:৫ মিনিটে পুনরায় গন্তব্যের দিকে রওনা দেবে এই ট্রেন। জানা যায়, এই ট্রেন কোয়েম্বাটুর, তিরুপুর এবং ইরোড স্টেশন হয়ে যাবে। পাশাপাশি ১৫ মার্চ, রবিবার দুপুর ২:১৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।

জেনে নিন সাঁতরাগাছি থেকে ফিরতি ট্রেনের সময়সূচি:

১৬ এবং ২৩ মার্চ ০৬০৮২ সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম উত্তর ট্রেন সাঁতরাগাছি থেকে ফিরবে। ১৬ মার্চ দুপুর ২: ২০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেন। এরপর খড়্গপুর, বালাসোর এবং ভুবনেশ্বর হয়ে সালেমে পৌঁছবে ১৭ মার্চ রাত ৯:২৭ মিনিটে। পাশাপাশি সালেম থেকে ১৭ মার্চ রাত ৯: ৩০ মিনিটে ছেড়ে ১৮ মার্চ সকাল ৯:৫৫ মিনিটে ট্রেন তিরুবনন্তপুরম পৌঁছবে।

সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম উত্তর ট্রেন কোন কোন স্টেশনে থামবে?

সাঁতরাগাছি

খড়্গপুর

বালাসোর

ভদ্রক

কটক

ভুবনেশ্বর

খুরদা রোজ জংশন

বিজয়নগরম জংশন

দুভাদা

গুডুর জংশন

রেনিগুন্টা জংশন

পালক্কাড় জংশন বা পালঘাট

ত্রিশূর

এর্নাকুলাম টাউন

কোট্টায়ম

কোল্লাম জংশন

কচুভেলি (Indian Railways)।