প্রকৃতিপ্রেমীদের জন্য পারফেক্ট জায়গা! হাতে কটা দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের সামসিং থেকে

Published on:

Published on:

Travel if you want to enjoy the natural environment visit SamsingTravel if you want to enjoy the natural environment visit Samsing
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গে এখন পর্যটকদের ভীড় থাকে চোখে পড়ার মতন। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে যেতে পারেন ডুয়ার্স অঞ্চলের কোলে অবস্থিত স্বল্প পরিচিতি গ্রাম সামসিং (Travel)। এখানে গেলে পরে আপনি প্রাণ ভরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে ঘুরে আসুন সামসিং থেকে (Travel)

যারা প্রকৃতিপ্রেমী পাশাপাশি অফ বিট ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই আদর্শ জায়গা উত্তরবঙ্গের সামসিং। এখানে আসলে পরে, এখানকার নির্মল বাতাস, শান্ত পরিবেশ ও চারিদিকের সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে একেবারেই শান্ত করে তুলবে। বিশেষ করে শীতকালে অথবা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জায়গাটা ঘুরতে আসার একেবারে উপযুক্ত সময় (Travel)।

Travel if you want to enjoy the natural environment visit Samsing

আরও পড়ুন: সপ্তাহ শেষে কমল হলুদ ধাতুর দর! জানুন বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম

যারা অফ ব্রিটে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা সামসিং। এখানে আসলে আপনি পায়ে হেঁটে গ্রাম্য পরিবেশ ঘুরে দেখতে পারেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এলাচ বাগান ও কমলা লেবুর বাগান। এছাড়াও আপনি এখানে ঘুরতে আসলে দেখতে পাবেন গ্রামের সরল জীবনযাত্রা।

এখানে আসলে পরে অবশ্যই ঘুরে দেখবেন সামসিং রক গার্ডেন। যেখানে ছোট জলপ্রপাত ও নদীর ধারা মিলিত হয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। পাশাপাশি এখানে বসে নদীর শব্দ শুনতে পাবেন। এছাড়াও কাছেই রয়েছে মনোরম মূর্তি নদী। যেখানে পাহাড়ি পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই নদীর স্বচ্ছ জল।

কোথায় থাকবেন ও কিভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত সামসিং। আপনি শিলিগুড়ি থেকে গাড়িটা করে সহজে পৌঁছিয়ে যেতে পারেন এখানে। পাশাপাশি এখানে যাওয়ার সময় আপনার চোখে পড়বে অসংখ্য চা বাগান ও পাহাড়ের মনোরম দৃশ্য। তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। কিন্তু পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।