বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করে। তার ওপর মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝে মার্চের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় পতন। রবিবার সকালে ফের কমল হলুদ ধাতুর দর (Gold Price)। এর ফলে আবারো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তবে সোনার দাম কমায় আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
মার্চের তৃতীয় সপ্তাহে কমল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)
সোনার দাম ফের কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। যদিও বর্তমানে এই হলুদ ধাতুর দর এক লাখে ঘোরাঘুরি করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে সোনার দাম কমায় এই মুহূর্তে অনেকেই গহনা কেনার পরিকল্পনা করছেন। কারণ মধ্যবিত্তদের কাছে সোনা শুধুমাত্র গহনা নয়, এটি সঞ্চয়ের মাধ্যম হিসেবেও অনেকে দেখে থাকেন। তাই এই মুহূর্তে আপনি যদি সোনার গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে জানুন আজকের রেট (Gold Price)।

আরও পড়ুন: হুগলিতে পরিবহণে বড় সংযোজন! চালু হল নতুন বাস পরিষেবা, দেখে নিন সময়সূচি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫০৭০ টাকা (-৫০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫০৭০০ টাকা (-৫০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫৫ টাকা (-৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫৫০ টাকা (-৫০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৭৮০ টাকা (-৪৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৭৮০০ টাকা (-৪৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৯০৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৯০৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৮৯৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৮৯৫০ টাকা।
প্রসঙ্গত সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।













