হুগলিতে পরিবহণে বড় সংযোজন! চালু হল নতুন বাস পরিষেবা, দেখে নিন সময়সূচি

Published on:

Published on:

SBSTC Bus service starts in Hooghly see the timetable
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার হুগলিবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ যাতায়াতের কথা মাথায় রেখে রেল পরিষেবার পাশাপাশি এবার গণপরিবাহনের অন্যতম মাধ্যম বাস পরিষেবার ওপরও আনতে চলেছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। জানা যায় গণপরিবহনকে সচল রাখতে এবার হুগলির পরিবহনে বড় সংযোজন হতে চলেছে। যেখানে চালু আছে নতুন এসবিএসটিসি বাস (SBSTC Bus)। জেনে নিন এই বাসগুলির সময়সূচী।

যাতায়াতে স্বস্তি! হুগলিতে শুরু নতুন বাস পরিষেবা, দেখুন টাইমটেবিল (SBSTC Bus)

গণ পরিবহনের অন্যতম মাধ্যম হল বাস। তবে এবার দীর্ঘদিন ধরে হুগলিবাসীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। কারণ যে রুটের কথা বলা হচ্ছে নতুন করে বাস (SBSTC Bus) দেওয়া হবে, সেই রুটের জন্য বহুদিন ধরেই আবেদন জানিয়েছেন হুগলির বাসিন্দারা।

SBSTC Bus service starts in Hooghly see the timetable

আরও পড়ুন: সিলিন্ডার বুক করতে আর কল নয়! মুহূর্তের মধ্যেই LPG গ্যাস বুকিং করার নিয়ম জানুন

এবার তাই হুগলিবাসীদের কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ওই বাসের উদ্বোধন হয় জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে। হুগলির যে রুটে এবার পরিষেবার কথা বলা হয়েছে, সেটি হল রাজবলহাট শ্রীরামপুর।

এই রুটে নতুন ভাবে বাস পরিষেবা চালু হওয়ায়, নিত্যযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে। তাছাড়া নতুন করে এই রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে পরিষেবাতে বেশি বাসগুলো যাতায়াত করবে নগার মোড় , বেলু মোড় , বড়া বাজার , বারুইপাড়া , কামারশাল , বনমালীপুর , শিয়াখালা , চক তাজপুর , ফুরফুরা শরীফ , বসন্তপুর , রাসপুর , জাঙ্গিপাড়া , রহিমপুরের উপর দিয়ে।

এই নতুন বাস পরিষেবার সময়সূচি গুলি একবার জেনে নিন: রাজবলহাট থেকে ছাড়বে সকাল ৭:৪০ মিনিটে। শ্রীরামপুর থেকে ছাড়বে সকাল ১০:৩০ মিনিটে। আবার রাজবলহাট থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়। আবার শ্রীরামপুর থেকে ছাড়বে বিকেল ৫:২০ মিনিটে। এছাড়াও এই বাসটি দিনে দুবার করে মোট চারবার যাতায়াত করবে (SBSTC Bus)।