বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনে। কারণ ইরান ও ইজরাইলের সংঘাতের জেরে তেল ও গ্যাস সরবারহের উপর। এর ফলে দেশের বহু জায়গাতে দেখা দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) অভাব। শুধু তাই নয় ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি, অভাব দেখা দিয়েছে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডার গুলোতে। এর ফলে রেস্তোরাঁ, হোটেল ও পরিবহন পরিষেবায় চোখে পড়ার মতো ব্যঘার ঘটছে। এমনকি কিছু কিছু জায়গায় অটো চালকেরাও নিজেদের গাড়ির জ্বালানোর অভাবের সম্মুখীন হচ্ছেন।
বাড়িতে বসেই কয়েক সেকেন্ডে LPG সিলিন্ডার বুকিং নতুন নিয়ম জানুন (LPG Gas Cylinder)
তবে এই গোটা পরিস্থিতিতে যথেষ্ট চাপের মুখে পড়েছেন গ্যাস কোম্পানিগুলি (LPG Gas Cylinder)। কারণ, বহু গ্রাহকই কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন বা সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে নানান রকম ভাবে অসুবিধা সম্মুখীন হচ্ছেন। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এবার শুধুমাত্র ফোন করেই আপনি সিলিন্ডার বুক করতে পারবেন তা একেবারেই নয়। অনেকেই হয়তো জানেন না, গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ফোনে বুকিং করা ছাড়াও আরও একটু পদ্ধতিতে আপনি সহজে সিলিন্ডার বুক করতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন: যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট! ব্যাঙ্কের এই কাজটি না করলে আটকে যেতে পারে ভাতা, জেনে নিন বিস্তারিত
হরমুজ প্রণালী বন্ধের ফলে বিশ্বজুড়ে গ্যাস ও তেলের সংকট দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতে সরকার ৫ মার্চ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। যেখানে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৫ (ইসিএ) জারি করতে বাধ্য হয়েছে। যদিও এই আইন খুব কমক্ষেত্রেই ব্যবহৃত হয়। তবে সরকার অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ বজায় রাখার জন্য ও কালোবাজারি রুখতে এই জারির কথা ঘোষণা করেছেন।
তবে এই যুদ্ধের ফলে বেশকিছু জায়গাতে এখনো তেল ও গ্যাসের সংকট রয়েছে। বহু গ্রাহকেরাই অভিযোগ তুলেছেন গ্যাস বুকিং নম্বরে ফোন করলে কেউ ফোন ধরছেন না। পাশাপাশি বহু সময় ফোনে পাওয়া যাচ্ছে না। তার ওপর সার্ভারের সমস্যার কারণে অনেকে গ্যাস বুকিং করতে পারছেন না। সমস্যার সমাধানের জন্য যদি গ্রাহকের গ্যাস সিলিন্ডারের বুকিং এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরটি CRED অ্যাপে প্রদত্ত নম্বরের সঙ্গে মিলে যায়য় তাহলে তারা সহজেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। পাশাপাশি সিলিন্ডার বুকিং এর জন্য টাকা মিটিয়ে দিলেই বুকিং নিশ্চিন্ত হয়ে যাবে।
এই CRED অ্যাপের মতোই গ্রাহকরা PhonePe বা GooglePay-এর মতো UPI প্ল্যাটফর্মের মাধ্যমেও এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। এতে কোনও ঝামেলাও নেই। কারণ কোনও কল করার প্রয়োজন পড়বে না। আপনি বরং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সহজেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন গ্রাহকরা (LPG Gas Cylinder)।













