যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট! ব্যাঙ্কের এই কাজটি না করলে আটকে যেতে পারে ভাতা, জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

Yuva Sathi if you don't do this job at the bank you won't get your money
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে যুব সাথী (Yuva Sathi) প্রকল্প নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চলছে জোর কদমে তরজা। তার ওপর এই আবহে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। তবে যুবতী প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে আবেদনকারীদের মধ্যে বেশকিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হল।

ব্যাঙ্কের এই কাজটি না করলে মিলবে না যুবসাথীর টাকা (Yuva Sathi)

বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যুব সাথী প্রকল্পে সমস্ত তথ্য ও নথি ঠিক থাকার পরও ব্যাংকে অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি। এই অনুদান পাওয়ার জন্য ব্যাংকের ডিরেক্টর বেনিফিট ট্রান্সফার চালু রাখা একান্তই প্রয়োজন। কারণ, যুব সাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী টাকা সরাসরি আবেদনকারীর সেই একাউন্টে পৌঁছবে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারীর আধার কার্ড যুক্ত থাকতে হবে (Yuva Sathi)।

 Yuva Sathi if you don't do this job at the bank you won't get your money

আরও পড়ুন: যাত্রীদের কথা মাথায় রেখে মতুয়া মহামেলা উপলক্ষে ২৮টি বিশেষ ট্রেন চালু, জানুন সময়সূচি

তবে ফর্মে দেওয়া অ্যাকাউন্টটি যেন কোনভাবে বন্ধ না হয়ে যায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে লেনদেন না করলে কেওয়াইসে আপডেট না থাকলে বহু সময় ব্যাংক সেই অ্যাকাউন্ট থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। তাই টাকা ঢোকার আগে নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আপনার নিজের অ্যাকাউন্টটি সচল আছে কিনা তা একবার যাচাই করে নেবেন।

পাশাপাশি গ্যাসের ভর্তুকি বা অন্যান্য সরকারি সহায়তার মতো এখানেও ডিবিটি বা আধার অ্যাড করা আবশ্যক। তবে সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এর জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই।

এছাড়াও পিএম কিষাণ বা এলপিজি ভর্তুকির মতো সরাসরি সরকারি সুবিধাগুলি এই ডিবিটি অ্যাকাউন্টে জমা হয়। তবে যুবসাথীর ক্ষেত্রে এই বিশেষ সিডিংয়ের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানা গেছে (Yuva Sathi)।