যাত্রীদের কথা মাথায় রেখে মতুয়া মহামেলা উপলক্ষে ২৮টি বিশেষ ট্রেন চালু, জানুন সময়সূচি

Updated on:

Updated on:

Indian Railways decides to run 28 special trains for convenience of passengers at Matua Maha Mela
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার মতুয়া মহামেলা উপলক্ষে রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। প্রতিবছরের মতন এই মহামেলার জন্য অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)। জানা যায় আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত মতুয়া মহামেলা চলাকালীন শিয়ালদহ বিভাগের ঠাকুরনগর স্টেশন পর্যন্ত মোট ২৮ টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতুয়া মহামেলায় যাত্রীদের সুবিধা, ২৮টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেল কর্তৃপক্ষের (Indian Railways)

মতুয়াদের বিশেষ বার্ষিক মহামেলাকে কেন্দ্র করে প্রতিবছরের মতন এ বছরও অগুন্তিক ভক্তদের ঢল নামবে ঠাকুরনগরে। এবার সেই মেলায় যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল (Indian Railways)। জানা যায় এই মেলার জন্য ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুট এর মধ্যে চলাচল করবে ট্রেন।

Indian Railways decides to run 28 special trains for convenience of passengers at Matua Maha Mela

আরও পড়ুন: আবহাওয়ায় বড় বদল ! উত্তরে দুর্যোগের ছায়া, দক্ষিণে তীব্র গরম, জানুন আবহাওয়ার আপডেট

পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউনলাইনে সমস্ত স্টেশনেই ট্রেন থামবে। পাশাপাশি মতুয়া মহামেলা শুধু নয় একই সঙ্গে ঈদের ভিড় সামলাতে এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার দেখে নিন ভোটমুখী বাংলায় বিশেষ ট্রেনের সময় সূচি গুলো।

সোমবার, ১৬ মার্চ (৪টি ট্রেন)

সকাল ১১টা ২০মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশাল (রানাঘাট-বনগাঁ হয়ে)

ভোর ৪টে ০৫ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল (রানাঘাট-বনগাঁ হয়ে)

সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল (বালিগঞ্জ-দমদম হয়ে)

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশাল (বালিগঞ্জ-দমদম হয়ে)

মঙ্গলবার, ১৭ মার্চ এবং বুধবার, ১৮ মার্চ (৮টি ট্রেন)

সকাল ১১টা ২০ মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশাল

ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল

সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশ্যাল

বিকেল ৪টে ৩৫ মিনিট: ঠাকুরনগর-গেদে স্পেশাল

দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশাল

বিকেল ৫টা: ঠাকুরনগর-ক্যানিং স্পেশাল

বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশা

বৃহস্পতিবার, ১৯ মার্চ এবং শুক্রবার,২০ মার্চ

ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশাল

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশাল

দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশাল

বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশাল (Indian Railways)।