আবহাওয়ায় বড় বদল ! উত্তরে দুর্যোগের ছায়া, দক্ষিণে তীব্র গরম, জানুন আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather shadow of disaster in the north intense heat in the south
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফাল্গুনের শেষ লগ্নে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Weather)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়ে চলেছে। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এমনকি এই দুর্যোগ চলবে আপাতত বেশ কিছুদিন।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের ঢুকেছে। যার ফলে ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

South Bengal Weather shadow of disaster in the north intense heat in the south

আরও পড়ুন: বাজার থেকে আলু কিনে আনছেন? ভেজাল মেশানো আছে কি না বুঝুন এই সহজ টিপসে

তাছাড়া, এই বৃষ্টি কলকাতা সহ আশেপাশে এলাকায় রবিবার পর্যন্ত থাকবে। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই। কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।

পাশাপাশি, সপ্তাহশেষেও ভিজবে দক্ষিণবঙ্গের মাটি। এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। এমনকি নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ বেশি থাকবে। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ছ’টি জেলায়। এছাড়াও ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।