বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ বহু প্রতীক্ষিত বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ প্রকল্পে এক বড়োসড়ো অগ্রগতি ঘটছে। কলকাতা থেকে হিলি পর্যন্ত ট্রেন পৌঁছানোর পথে বড় ভৌগলিক বাধা ছিল আত্রাই নদী। এবার সেই নদীর ওপরে রেল সেতু তৈরিদের কাজ অবশেষে শুরু করল উত্তর-পূর্ব রেল (Indian Railways)।
রেল প্রকল্পে গতি, বালুরঘাট-হিলি রুটে সেতু নির্মাণ শুরু (Indian Railways)
এই পদক্ষেপ শুরু হওয়ার ফলে, যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে শুরু হয়েছে হিলি রেলস্টেশন নির্মাণের কাজ। পাশাপাশি নতুন রেলপথ তৈরির জন্য হিলি এলাকায় ইতিমধ্যে ঘরবাড়ি ভাঙা হচ্ছে। পাশাপাশি স্টেশন তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: স্মার্টফোনে আধার অ্যাপ কি বাধ্যতামূলক হতে চলেছে? বড় আপডেট দিল UIDAI
অপরদিকে, আত্রাই নদীর উপর রেল ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়েছে একসঙ্গে। এই বিষয়ে রেল দফতর সূত্রে খবর, বালুরঘাট স্টেশন থেকে হিলি পর্যন্ত প্রায় ২৯-৩০ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পের জন্য আত্রাই নদীর উপর সেতু নির্মাণ অত্যন্ত জরুরি ছিল।
তবে বালুরঘাট ও হিলি রেল প্রকল্প দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের কাছে এক স্বপ্ন পূরণের মতন। সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী হিলি বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।
যার ফলে একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য উন্নতি লাভ করবে। অপরদিকে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আগের থেকে বেশি সুগম হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।












