রেলের টিকিটে RAC সিস্টেম এবার বন্ধ? উঠে আসছে বিকল্প ব্যবস্থার ভাবনা

Published on:

Published on:

Indian Railways RAC is being phased out on trains alternative arrangements are in the pipeline

বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সলেশন এর সুবিধা তুলে দেওয়ার কথা ভাবছে ভারতীয় রেল (Indian Railways)। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। একাধিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এই আরএসসিতে রিজার্ভেশন বাতিল হওয়ার সিট দুজন যাত্রীকে ভাগ করে নেওয়া হয়। তবে এ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। তাছাড়া ব্যবস্থাও বহু পুরনো। সেই কারণেই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে চাইছে ভারতীয় রেল।

রেলে উঠছে RAC?  আসছে বিকল্প ব্যবস্থা (Indian Railways)

আরএসি টিকিটের ক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট বার দুজনকে ভাগ করে নিতে হয়। ফলে রাতে ঘুমোনোর সুযোগ মেলেনা বললেই চলে। পুরো টিকিটের ভাড়া দিতে হলো পুরো সিট না মেলায় এ বিষয়ে অসন্তোষ থাকে অনেকেরই। আবার কোন শিল্প যদি একজন পুরুষ এবং একজন মহিলা যাত্রীর মধ্যে ভাগাভাগি করা হয়, তাহলে অনেকেই বেঁকে বসেন (Indian Railways)।

তখন তাদের নতুন ব্যবস্থা করতে টিকিট পরীক্ষক কে প্রচুর কাটখড় পড়াতে হয়। যদিও আগের টিকিট বুকিং এ যন্ত্র চালিত ব্যবস্থা ছিল না। হাতে লিখে বুকিং করা হতো। সেই সময় আরএসি পরিষেবা চালু হয়। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন রেল কর্তারাই। এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কোন যাত্রীকে ঘুমোনোর জায়গা না দিয়ে তার কাছ থেকে পুরো ভাড়া নেওয়া ঠিক নয়।

Indian Railways RAC is being phased out on trains alternative arrangements are in the pipeline

আরও পড়ুন: প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? উত্তরবঙ্গের লুনসেন গ্রাম হতে পারে সেরা ঠিকানা

প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে, সংসদীয় কমিটি, আরএসি যাত্রীদের পুরো ভাড়া নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সংসদে পেশ করা Punctuality and Travel Time in Train Operations in Indian Railways’ শীর্ষক রিপোর্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) RAC ব্যবস্থাকে অন্যায্য বলে উল্লেখ করে বলে, ‘পুরো বার্থ না পাওয়ার পরেও যাত্রীদের পুরো ভাড়া নেওয়া ঠিক নয়, তাঁদের আংশিক ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা হোক।’

RAC ব্যবস্থা তুলে দাওয়ার পাশাপাশি বিকল্প পদ্ধতির নিয়ত চিন্তাভাবনা করছে রেল। দুজনকে একটি বার্থ ভাগ করে দেওয়ার পরিবর্তে, প্রত্যেককে আলাদাবার দেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। কম ভাড়া নেওয়ার কিংবা টিকিট আপগ্ৰেটের জন্য নতুন ব্যবস্থা চালু করার নিউ চিন্তাভাবনা করা চলছে (Indian Railways)‌।