বাংলা হান্ট ডেস্ক: উত্তর ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করবে ঘুরপথে। কারণ গঙ্গার ভাঙ্গনের জেরে মালদহ ডিভিশনে সরকি গলি ও মহারাজপুর স্টেশন এর মধ্যে গঙ্গার ভাঙ্গন রোধের কাজের জন্য ডাউন লাইনে জাতীয় পণ্যবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে (Indian Railways)। তবে অফলাইনের সীমিত গতিতে ট্রেন চলাচল করা হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতি করতে যুদ্ধকালীন তৎপরতা চলছে এই মেরামতের কাজ।
মালদা ডিভিশনে স্বস্তি, চলবে দূরপাল্লার ট্রেন (Indian Railways)
সূত্রের খবর, এই পরিস্থিতির কারণে একদিকে যেমন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন (Indian Railways) । অপরদিকে ৩৪০২, ৬৩৪২১, ৬৩৪১১ নাম্বারের মেমু ট্রেন, এবং ৫৩৪১১ প্যাসেঞ্জার, হাওড়া–সাহিবগঞ্জ ১৩৪২৭ ইন্টারসিটি এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।বাতিল হয়েছে তিনপাহাড়–রাজমহল ও রাজমহল–টিনপাহাড় রুটের বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও।
এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেন কে বিকল্প রুটে ঘুরিয়ে চালানো হবে। এর জন্য দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, আনন্দ বিহার টার্মিনাল সাইরাম রাজধানী ও ভাটিন্ডা বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস ট্রেন জামালপুর-মুঙ্গের- কাটিহার হয়ে চলবে।

আরও পড়ুন: ৪৫ একর জমিতে ডানকুনিতে বড় প্রকল্প, বিনিয়োগ ১,০০০ কোটি টাকা
অন্যদিকে, নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেসও জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে মালদা পৌঁছবে। এবং ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস ও জামালপুর–হাওড়া এক্সপ্রেস ভাগলপুর–দুমকা–রামপুরহাট রুটে ঘুরিয়ে দেওয়া হবে। গয়া–হাওড়া এক্সপ্রেস চলবে কিউল–ঝাঝা–আসানসোল হয়ে।
এদিকে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার বারহারওয়ায়, কিউল–মালদা টাউন ইন্টারসিটি সাহিবগঞ্জে এবং বর্ধমান–সাহিবগঞ্জ মেমু তিনপাহাড়ে যাত্রা শেষ করবে। একইভাবে মালদা টাউন–কিউল ইন্টারসিটি সাহিবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে (Indian Railways)।













