বাংলা হান্ট ডেস্ক: এবার কোচবিহার জেলায় এখনও রেল মানচিত্র ঢুকতে পারেনি দুই প্রান্তিক এলাকা। শীতলখুচি ও সিতাইয়ের রেললাইন পাততে উদ্যোগই হল রাজ্যের নয়া সরকার। এই বিষয়ে মঙ্গলবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই দুই বিধানসভা এলাকায় রেল যোগাযোগ তৈরি করার জন্য যাবতীয় নির্দেশ দেন (Indian Railways)।
রেলপথে জুড়ছে শীতলখুচি–সিতাই, তৎপরতা শুরু (Indian Railways)
যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাইছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কোচবিহার সফরে এসে রেলসহ যাবতীয় পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Indian Railways)।
জানা গিয়েছে, কোচবিহার রবীন্দ্র ভবনের মঙ্গলবারের বৈঠকে শুভেন্দু জেলার কোথায় এখনও রেলপথ নেই, তা জানতে চেয়েছিলেন। তারপরেই শীতলখুচির বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মন এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় তাঁদের এলাকার যোগাযোগের অপ্রতুলতার কথা জানান।

আরও পড়ুন: সাবধান! WhatsApp-এ এক ভুলে হঠাৎই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট
এরপরই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন, সংশ্লিষ্ট এলাকায় রেলপথ নির্মাণে প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে বলেও জানান। এ প্রসঙ্গে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় বলেন, ‘রেলপথের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সিতাইতে এখনও রেল যোগাযোগ গড়ে ওঠেনি।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে আগামীতে সিতাইয়ের বহু মানুষ উপকৃত হবেন।’ শীতলখুচির বিধায়ক সাবিত্রী বর্মন বলছেন, ‘মাথাভাঙা রেল স্টেশন থেকে শীতলখুচি হয়ে সিতাই পর্যন্ত রেলপথ নিয়ে যাওয়ার দাবি দীর্ঘদিনের। এর আগেও রেলকে এই বিষয়ে জানানো হয়েছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বৈঠকে বিষয়টি বলা হয়েছে (Indian Railways)।













