বাংলা হান্ট ডেস্ক: স্মার্ট ফোন রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই, এমনটা খুব কম দেখা যায়। কারণ বন্ধু হোক বা পরিবার কিংবা অফিসিয়াল যেকোনো কাজ সব ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ (Whats App) ব্যবহার করা হয় আজকালকার দিনে। কারণ কথাবার্তা থেকে শুরু করে ছবি অথবা ভিডিও কিংবা ফাইল পাঠানো আজকাল এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করা হয়ে থাকে। তবে আজকের প্রতিবেদনে রইল এমন তথ্য যেখানে একেবারে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। জেনে নিন সেই বিষয় বিস্তারিত তথ্য।
এই ভুলে বন্ধ হতে পারে WhatsApp অ্যাকাউন্ট (Whats App)
হোয়াটসঅ্যাপ (Whats App) ব্যবহার করার সময় ইউজারদের সবসময় সতর্ক থাকতে বলা হয়। কারণ সাধারণ অফিসের কর্মরত লোকেরা ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে সেটা বিপদ মুক্ত নয়। কারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর এমন অনেক ভুল করেন যার ফলে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে শীঘ্রই।

আরও পড়ুন: ফের বদল LPG-র দাম, আপনার শহরে আজ কত জানুন
তবে বর্তমান দিনে যেইভাবে, হোয়াটসঅ্যাপ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে। সেখানে যদি কোনদিন হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে তাহলে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যবহারকারীরা। কারন কিছুদিন আগেই একটি খবর সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে আপনার করা এই একটুগুলি বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, বেশ কিছু পুরোনো ফোনে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এই খবর জানাজানি হতেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে তার ফোনেও কি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে কিনা। আসুন জেনে নি ই ঠিক কি হয়েছে ভাইরাল খবরটি। আর কেনই বা এমন কথা রটে গেল সমাজ মাধ্যমে।
সকলেই জানে যে অন্যান্য প্রতিটি অ্যাপের মতন হোয়াটসঅ্যাপ নিজের আপডেটেড ভার্সন দিতে থাকে। এই আপডেট গুলি করার ফলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়। পাশাপাশি এই অ্যাপটি প্রয়োজনীয় অপারেটিং সিস্টেমে ন্যূনতম সংস্করণ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। অ্যান্ড্রয়েড বা আইওএস সংস্করণ অত্যন্ত পুরনো হলে সেখানে নতুন হোয়াটসঅ্যাপ এর সব ফিচার বা নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজে নাও করতে পারে।
যার ফলে নির্দিষ্ট কিছু অপারেটিং সিস্টেম সমর্থন করা বন্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ। আর এমন খবরই সমাজ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে। অতএব এর থেকে বোঝাই যাচ্ছে যে বিষয়টি সাধারণ সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার মতন ঘটনা একেবারেই নয়। বরং পুরনো কিছু নির্দিষ্ট ডিভাইসের হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।
এক নজরে জেনে নিন কিভাবে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখবেন?
১) নিজের ফোনের হোয়াটসঅ্যাপ আপডেটেড রাখুন।
২) এছাড়াও নিজের ফোনে অ্যান্ড্রয়েড সংস্করণ পরীক্ষা করতে হবে। এবড় যদি অ্যান্ড্রয়েড 5.0 বা 5.1 থাকে তাহলে ফোনের সেটিংস এ গিয়ে সিস্টেম বা সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে নতুন আপডেট পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়টি যাচাই করে নিতে হবে।
৩) আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড 6.0 Marshmallow বা তার পরবর্তী সংস্করণের আপডেট করা সম্ভব হয়। তাহলে আপনার সফটওয়্যার আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
পুরনো অ্যান্ড্রয়েড ফোনে কেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হল?
এর উত্তরে জানা যায়, নতুন ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে গেল হোয়াটসঅ্যাপকে একাধিক অ্যান্ড্রয়েডেড সংস্করণের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে লাগে। অত্যন্ত পুরনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নতুন ফিচার গুলি কার্যকর হয় না। এর ফলে কাজ করা কঠিন হয়ে পড়ে। যার ফলে অ্যান্ড্রয়েড 5.0 বা 5.1 সাপোর্ট বন্ধ করে হোয়াটসঅ্যাপ তুলনামূলক নতুন অ্যান্ড্রয়েডে সংস্করণ এবং হার্ডওয়ার এর জন্য আগের থেকে বেশি উন্নত ফিচার তৈরি করতে পারবে (Whats App)।













