ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে রেলের বিশেষ উদ্যোগ, মিলবে ট্রেন পরিষেবা

Published on:

Published on:

Indian Railways special train for visiting Tripureshwari

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলি উৎসবের মরশুমে যাত্রীদের যাত্রা শুভ করতে এবার অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ে ত্রিপুরা তিন জোড়া ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি আগরতলা সাব্রুম এবং আগরতলা ধর্মনগর রুটে চলাচল করবে। যার ফলে উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমনের অতিরিক্ত সুযোগ তৈরি হবে। সংযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও যাত্রীরা অনেকে বেশি সুবিধা পাবেন।

ত্রিপুরেশ্বরী দর্শনে রেলের বিশেষ ট্রেন (Indian Railways)

ট্রেন নং. ০৫৬৩৮ (আগরতলা – সাব্রুম) ফেস্টিভাল স্পেশাল আগরতলা থেকে সন্ধ্যা ৭.৩০টায় রওনা দিয়ে রাত ১০টা ৫-এ সাব্রুম পৌঁছাবে। ফেরার যাত্রায়, ট্টেন নং. ০৫৬৩৭ (সাব্রুম – আগরতলা) ফেস্টিভাল স্পেশাল সাব্রুম থেকে রাত ১০টা ৩৫-এ রওনা দিয়ে মাঝরাতে অর্থাৎ ০১:২০ মিনিটে আগরতলা পৌঁছাবে। ট্রেনটি ৮ নভেম্বর, ২০২৬ তারিখে উভয় দিক থেকে একটি করে ট্রিপের জন্য চলবে।

ট্রেন নং. ০৫৬৪০ (আগরতলা – ধর্মনগর) ফেস্টিভাল স্পেশাল আগরতলা থেকে ০৫:১০টায় রওনা দিয়ে ০৮:৪৫ টায় ধর্মনগর পৌঁছাবে। রিটার্ন যাত্রায়, ট্টেন নং. ০৫৬৩৯ (ধর্মনগর – আগরতলা) ফেস্টিভাল স্পেশাল ধর্মনগর থেকে ০৯:৩০টা রওনা দিয়ে দুপুর ১টা ২০ মিনিটে আগরতলা পৌঁছবে।

Indian Railways special train for visiting Tripureshwari

আরও পড়ুন: দশম-দ্বাদশের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ICSE-ISC-তে বাংলায় পরীক্ষার্থী কত?

ট্রেনটি ৯ ও ১০ নভেম্বর, ২০২৬ তারিখে উভয় দিক থেকে দুটি করে ট্রিপের জন্য চলবে।ট্রেন নং. ০৫৬৪৪ (আগরতলা – সাব্রুম) ফেস্টিভাল স্পেশাল আগরতলা থেকে দুপুর ২টো ১৫ মিনিট রওনা দিয়ে বিকেল ৪টে ৩৫ মিনিট সাব্রুম পৌঁছাবে।

ফেরৎ যাত্রায়, ট্টেন নং. ০৫৬৪৩ (সাব্রুম – আগরতলা) ফেস্টিভ্যাল স্পেশাল সাব্রুম থেকে ১৭:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১৯:৩৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে (Indian Railways)।