যাত্রীদের জন্য সুখবর! উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৯ ট্রেনে অতিরিক্ত স্টপেজ ঘোষণ রেলের

Published on:

Published on:

Indian Railways stoppage extended on North East Border 19 trains
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর পড়ার পর থেকে রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে (Indian Railways)। এবার যাত্রীদের যাতায়াত ব্যবস্থা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য অসমের বিভিন্ন স্থানে নির্বাচিত স্টেশন গুলিতে ১৯ টি ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ চালু করা হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

যাত্রীদের জন্য সুখবর, উত্তর-পূর্ব সীমান্ত ১৯ ট্রেনে স্টপেজ বাড়ানো হল (Indian Railways)

সূত্রের খবর, এই অতিরিক্ত স্টপেজ গুলি ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশন গুলিতে যাত্রীদের যাতায়া ত সহজ হবে বলে দাবি করেছে রেল (Indian Railways)। এছাড়াও, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ট্রেন নং. ১৫৬৬৯/১৫৬৭০গুয়াহাটি-ডিব্রুগড়-গুয়াহাটি এক্সপ্রেস কামপুরে স্টপেজ দেওয়ার জন্য নির্ধারিত হয়েছে। অপরদিকে ট্রেন নম্বর ১৫৬১১/১৫৬১২ রঙিয়া-শিলচর-রঙিয়া এক্সপ্রেসের জন্য জাগীরোডে স্টপেজ দেওয়া হয়েছে।

Indian Railways stoppage extended on North East Border 19 trains

আরও পড়ুন: কড়া চায়ের আসল রহস্য কী? চা কাকু জানালেন আদা দেওয়ার সঠিক সময়

২২ ফেব্রুয়ারি থেকে ট্রেন নং. ১৫৬০৩/১৫৬০৪গুয়াহাটি-লিডো-গুয়াহাটি এক্সপ্রেসকে কামপুরে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন নং. ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস কাটাখালে থামার জন্য নির্ধারিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি, ট্রেন নং. ১৩১৭৬শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লঙ্কায় স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নং. ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার-শিলঘাট টাউন-আলিপুরদুয়াররাজ্যরানি এক্সপ্রেসকে আমনিতে স্টপেজ দেওয়া হয়েছে। এমনকি অতিরিক্তভাবে, ট্রেন নং. ১৩১২৬ কলকাতা-সাইরাং এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬০৯/১৫৬১০গুয়াহাটি-সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য কাটাখাল এবং কাটলীছড়াতে স্টপেজ দেওয়া হয়েছে।

এছাড়াও, ট্রেন নং. ১৫৬৬৩/১৫৬৬৪আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেস একই দিনে সুপ্রাকান্দি হল্টে থামার কথা রয়েছে। এখন থেকে ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬ মারিয়নি-গুয়াহাটি-মারিয়নি বিজিএক্সপ্রেস বরপথার স্টেশনে থামবে। ট্রেন নং. ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেসকে হোজাইতে স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নং. ১৩১৭৫ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লঙ্কা স্টেশনে থামবে।

এছাড়াও, ট্রেন নং. ১৩১৮১/১৩১৮২ কলকাতা-শিলঘাট টাউন-কলকাতাএক্সপ্রেসকে সেনচোয়ায় স্টপেজ দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬গুয়াহাটি-মরিয়নি-গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৯২৮ নিউ তিনসুকিয়া-রঙিয়াএক্সপ্রেস।  ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস যমুনামুখ স্টেশনে থামবে। পাশাপাশি ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসকে চাপরমুখ এবং কামপুরেও স্টপেজ দেওয়াহয়েছে। এমনকি ট্রেন নং. ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৯০৯ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেসও লঙ্কায় থামবে।

২৬ ফেব্রুয়ারি ট্রেন নং. ১৫৬১২শিলচর-রঙিয়া এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসামএক্সপ্রেস লঙ্কায় থামবে। যেখানে ট্রেন নং. ১৫৯২৭ রঙিয়া-নিউ তিনসুকিয়াএক্সপ্রেস যমুনামুখে থামবে। তাছাড়া আগরতলা-দেওঘর এক্সপ্রেসকে হোজাইতেঅতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে (Indian Railways)।