Durga Puja 2026 Live Updates

দীপাবলি ও ছটপুজোতে নিশ্চিন্তে সফর! যাত্রীদের ভিড় সামলাতে পরিষেবায় বড় চমক রেলের, জানুন এখনই

Published on:

Published on:

Indian Railways takes a major step to manage passenger crowds.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে চলছে উৎসবের মরসুম। এমতাবস্থায়, দীপাবলি ও ছটপুজোর সময়ে বাড়ি ফেরা যাত্রীদের বিপুল সমাগমের কথা মাথায় রেখে রেল (Indian Railways) একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নর্দান রেলওয়ে (Northern Railway) উৎসবের মরসুমের জন্য ৬,২০০ টিরও বেশি স্পেশাল ট্রেন (Special Train) ট্রিপের পরিকল্পনা করেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, গত বছরের ৪,৬৬৬ টির তুলনায় এই বছর ট্রিপের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অতিরিক্ত পরিষেবাগুলির লক্ষ্য হল নিয়মিত ট্রেনগুলির ওপর চাপ কমানো। বিশেষ করে দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলিকে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সঙ্গে সংযোগকারী রুটগুলিতে আরও ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎসবের মরসুমে যাত্রীরা প্রায়শই কনফার্ম টিকিট পেতে অনেক অসুবিধার সম্মুখীন হন। কারণ এই সময়ে টিকিটের চাহিদা অনেক বেড়ে যায়। TOI-এর একটি রিপোর্ট অনুসারে, নর্দান রেলওয়ে এখনও পর্যন্ত প্রায় ৩,৬০০ টি স্পেশাল ট্রেন ট্রিপ ঘোষণা করেছে এবং উৎসবের মরসুমের জন্য পরিকল্পিত মোট সংখ্যা ৬,২০০ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এই রেলওয়ে জোনটি চলতি বছর ৪২ টি নতুন ট্রেনকেও রেগুলার করেছে। উৎসবের মরসুমে এই পরিষেবাগুলির মাধ্যমে প্রায় ২,৬০০ টি ট্রিপ সম্পন্ন হবে। যা যাত্রীদের বিপুল ভিড় সামাল দেওয়ার জন্য ইতিবাচক হিসাবে বিবেচিত হবে।

যাত্রীদের ভিড় সামলাতে পরিষেবায় বড় চমক রেলের (Indian Railways):

এই প্রসঙ্গে নর্দান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন যে, উৎসবের সময়ে যাত্রীরা যাতে বাড়ি ফেরার পথে কোনও অপ্রয়োজনীয় অসুবিধার সম্মুখীন না হন, সেজন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এই পরিষেবা বৃদ্ধি করা হয়েছে কারণ জনপ্রিয় রুটগুলিতে প্রায়শই কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয় এবং স্পেশাল ট্রেনগুলির টিকিট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত বুক হয়ে যায়।

Indian Railways takes a major step to manage passenger crowds.

কোন রুটগুলি উপকৃত হবে: জানিয়ে রাখি যে, নর্দার্ন রেলওয়ে দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলিকে পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে সংযোগকারী রুটগুলিতে অতিরিক্ত পরিষেবা পরিচালনা করে। দীপাবলি এবং ছটপুজোর সময়ে এই রুটগুলিতে যাত্রীদের চাহিদা অনেক বেশি থাকে। কারণ অনেকেই তাঁদের পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে নিজ শহরে সফর করেন। TOI-এর রিপোর্ট অনুসারে, স্পেশাল ট্রেন পরিষেবাগুলির মধ্যে দিল্লি-পাটনা বন্দে ভারত, শকুরবস্তি-দ্বারভাঙ্গা, মাতা বৈষ্ণোদেবী-বারাণসী চণ্ডীগড়-পাটনা, অমৃতসর-বারাউনি এবং নয়াদিল্লি-হাওড়া রু শামিল রয়েছে। অনুয়ান করা হচ্ছে, এই অতিরিক্ত পরিষেবাগুলি ব্যস্ত রুটগুলিতে ভ্রমণের আরও বিকল্প সরবরাহ করবে। তবে, ট্রেন, তারিখ এবং গন্তব্যের ওপর নির্ভর করে আসনের সহজলভ্যতা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন: ‘তুমি এর যোগ্য’, বন্ধু হ্যারি কেন ব্যালন ডি’অর জেতায় বিশেষ বার্তা বিরাট কোহলির, উচ্ছ্বসিত অনুরাগীরা

উৎসবের মরসুমে স্পেশাল ট্রেন কেন গুরুত্বপূর্ণ: উল্লেখ্য যে, দীপাবলি এবং ছটপুজোর সময় ট্রেনে যাত্রীদের বিপুল ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির বড় শহর ও গ্রামগুলিতে যাতায়াতের জন্য যাত্রীদের ভিড় থাকে। উৎসবের অনেক আগে থেকেই রেগুলার ট্রেনের চাহিদা বেশি থাকে। যার ফলে অনেক যাত্রী বিকল্প রুটের সন্ধান করতে বাধ্য হন। এমতাবস্থায়, স্পেশাল ট্রেনগুলি নির্বাচিত রুটে ধারণক্ষমতা বাড়ায়। অন্যদিকে, রেগুলার নতুন ট্রেন চালুর মাধ্যমে উৎসবের ভিড়ের পরেও ভ্রমণের অতিরিক্ত বিকল্প পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর গোয়ায় সম্পন্ন হবে নিলাম! সামনে এল IPL ২০২৭-এর রিটেনশনের ডেডলাইন

স্টেশনগুলিতে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা জোরদার করা হয়েছে: এদিকে, ট্রেনের পরিষেবা বাড়ানোর পাশাপাশি, উৎসবের মরসুমে স্টেশনগুলিতে যাত্রীদের বিপুল ভিড় সামাল দেওয়ার জন্য নর্দার্ন রেলওয়ে ব্যবস্থা বাড়িয়েছে।
যাত্রীদের সহায়তা করার জন্য অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে এবং অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, ব্যস্ত স্টেশনগুলিতে ভিড় সামলানো এবং যাত্রীদের চলাচল সহজ করার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বছরের সবচেয়ে ব্যস্ততম ভ্রমণ সময়ে স্টেশনগুলিতে যানজট কমানো এবং যাত্রীদের চলাচল সহজ করাই এই পদক্ষেপগুলির মূল উদ্দেশ্য।