বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে (Indian Railways)পাথর ছোড়ার রুখতে এবার বদ্ধ পরিপাক পূর্ব রেল। পূর্ব রেলের তরফ থেকে ট্রেনে পাথর ছাড়া ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এমনটাই নিধান দেওয়া হল। আর এমন অপরাধ যাতে না ঘটে তা নিশ্চিন্ত করতে রেললাইন সংলগ্ন এলাকায় নিয়মিতভাবে প্রচার অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই অভিযান চালানোর পরও নানাবিধ ঘটনা বারংবার সামনে আসছে।
ট্রেনে পাথর ছোড়ায় রেলের কড়া পদক্ষেপ (Indian Railways)
২০২৬ সালের ২৪ মার্চ পর্যন্ত পাথর ছড়ার ঘটনা পরিসংখ্যান প্রকাশ করেছে পূর্ব রেল। আর সেই পরিসংখ্যায় দেখা গেছে চাঞ্চল্যকর তথ্য। হাওড়া ডিভিশনে ৬টি পাথর ছোড়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ছটি মামলা ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে চারটি মামলা শনাক্ত হয়েছে। এছাড়াও এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কালবৈশাখীতে কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে? জানুন আগামীকালের আবহাওয়া
পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে চারটি ঘটনায় চারটি মামলা নথিভূক্ত হয়েছে। যেখানে তিনটি মামলা শনাক্ত করে চার জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আসানসোলে ছ’টে ঘটনায় ৬ টি মামলার নথিভূক্ত হয়েছে। যদি ও সেখানে মাত্র একটি মামলা সনাক্ত হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে।
পাশাপাশি, ৫টি ঘটনা এবং ৫টি মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৩টি শনাক্তকরণ এবং ০৩ জন গ্রেপ্তার হয়েছে। সব মিলিয়ে এই ডিভিশনগুলোতে মোট ২১টি ঘটনার খবর পাওয়া গিয়েছে। ২১টি মামলা রেজিস্টার হয়েছে, ১১টি মামলা শনাক্ত হয়েছে এবং ১৪ জন গ্রেপ্তার হয়েছে। বিশেষভাবে পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ১২টি রিপোর্ট করা হয়েছে। ১২টি মামলাই রেজিস্টার করা হয়েছে। এরমধ্যে ৭টি কেস সনাক্ত করা হয়েছে ও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, রেলওয়ে আইন, ১৯৮৯ অনুযায়ী ট্রেনে পাথর ছোড়া একটি গুরুতর অপরাধ। ধারা ১৫২ অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আঘাত বা ক্ষতি করার উদ্দেশ্যে ট্রেনে পাথর বা অন্য কোনো বস্তু নিক্ষেপ করে, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে ধারা ১৫৪ উল্লেখ রয়েছে, যদি কোনও নির্দিষ্ট হত্যার উদ্দেশ্য ছাড়াও পাথর ছোড়া হয় তবে দোষীর এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দুটোই হতে পারে (Indian Railways)।












