ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কালবৈশাখীতে কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে? জানুন আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather which district will be most affected by kalbaisakhi
Follow

বাংলা হান্ট ডেস্ক: বসন্তের শেষের দিকেও ফের বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুক্রবার থেকে আবারও বদলে যাবে আবহাওয়া। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু জায়গায়। শুধু দক্ষিণবঙ্গে নয় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে বুধ ও বৃহস্পতিবার দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

মার্চ মাস শেষের দিকে। তবে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেইভাবে গরমের দেখা নেই। বরং একের পর এক বৃষ্টির স্পেল চলছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি থামার নাম নেই। আবার সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

South Bengal Weather which district will be most affected by kalbaisakhi

আরও পড়ুন: একেবারে নতুন রেসিপি, লঙ্কার ভেতর চিংড়ি! মুচমুচে ও হেলদি দোলমা, দেখে নিন এই রেসিপিটি

হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, বুধো বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মাটি না ভিজলেও। শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পাশাপাশি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

শনি ও রবিবার এই ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। তবে এই ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে- হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় এই জায়গা গুলোতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

উত্তরবঙ্গের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তুলনায় তুলনামূলকভাবে বেশি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচ দিয়া ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।