বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষেরা নতুনত্ব খাবার খেতে ভালোবাসেন। তবে বাড়িতে যদি চিংড়ি মাছ নিয়ে আসা হয়। তাহলে একঘেয়ে ভাপা, চচ্চড়ি অথবা ঘন্টের মতন রান্না না করে সাত বদল করতে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যেটা একবার খেলে বারবার বানাতে চাইবেন। দেখে নিন কিভাবে বানাবেন চিংড়ি লঙ্কার দোলমা (Recipe)।
অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন চিংড়ি লঙ্কার দোলমা, প্রণালী রইল (Recipe)
দোলমা বললেই সবার আগে মাথায় আসবে, পটলের কথা। কারণ পটল দিয়ে এই পদটি খেতে আলাদাই হয়। তবে আপনি যদি নতুনত্ব কিছু রান্না করতে চান তাহলে পড়তে পারেন এই রেসিপিটি। যা বানাতে আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এই প্রণালী (Recipe)।

আরও পড়ুন: যুবসাথীর পেমেন্ট নিয়ে ঝামেলা? ভুল সংশোধনের আপডেট জানুন এখনই
উপকরণ:
১৫০ গ্রাম চিংড়ি মাছের কিমা
১টি ফেটানো ডিম
২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ টেবিল চামচ লাইট সয়া সস
১ চা চামচ আদা কুচি
২ চা চামচ মিহি করে কুচোনো রসুন
১-২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
২ টেবিল চামচ কুচোনো পেঁয়াজপাতা
স্বাদমতো নুন
কোটিংয়ের জন্য—
৬-৭টি বড় আচারি লঙ্কা
প্রয়োজনমতো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো
সামান্য তেল
প্রণালী: প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছের কিমা, চামচ কর্ন ফ্লাওয়ার, চামচ লাইট সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কুচোনো পেঁয়াজপাতা, আদা-রসুন কুচি, স্বাদমতো নুন এবং ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মেখে নিন। এরপর আচারি লঙ্কাগুলো লম্বালম্বি চিরে নিন। চামচের উল্টো পিঠ দিয়ে ভিতরের সব দানা ও সাদা অংশ বের করে পরিষ্কার করে নিন যাতে ঝাল না লাগে। এরপর পরিষ্কার করা লঙ্কাগুলোর ভেতরে তৈরি করে রাখা চিংড়ির মিশ্রণটি চেপে চেপে ভরে দিন। তারপর লঙ্কাগুলোকে প্রথমে বাকি অর্ধেক ফেটানো ডিমে চুবিয়ে নিন, তার পরে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। মুচমুচে ভাব বেশি চাইলে দু’বার কোটিং করতে পারেন। এবার লঙ্কাগুলোর উপর সামান্য তেল ব্রাশ করে বা স্প্রে করে এয়ার ফ্রায়ারে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে লঙ্কাগুলো ভেতরে সাজিয়ে দিন। ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন যত ক্ষণ না বাইরের আবরণটি সোনালি ও মুচমুচে হচ্ছে। অথবা চাইলে তেলে ভেজে নিতেও পারেন। তারপর যে কোন ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই রেসিপিটি (Recipe)।












